BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

গৃহবধূর মৃত্যুতে শ্বশুরবাড়ির তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ

গৃহবধূর মৃত্যুতে শ্বশুরবাড়ির তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ

নিজস্ব প্রতিনিধি , যাত্রাপুর : 

কাঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানীপুর এলাকায় এক গৃহবধূ নাম জয়িতা (২৩) সরকারের অগ্নিগ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। 


এই ঘটনার পর, গৃহবধূ জয়িতার পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানায় স্বামী বিপদ (৩৫) সরকার, শাশুড়ির ঝনা (৫৪) সরকার এবং শশুর পরিমল সরকার এই তিনজনের বিরুদ্ধে যাত্রাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভবানীপুরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত তিনজনকে আটক করেছে যাত্রাপুর থানার পুলিশ। 

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই জয়িতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। আমি কর্মসূত্রে চেন্নাইয়ে থাকলেও বাড়িতে ফিরলেই স্ত্রীর উপর অত্যাচার করতেন বলে অভিযোগ করেছেন জয়িতার স্বজনরা।

দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ও নির্যাতনের জেরেই জয়িতা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও দাবি পরিবারের। 


এরই মধ্যে গত রবিবার নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় আগরতলা জি বিতে নিয়ে।

কিন্তু চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় পরদিন রাত্র ০৯:০০ টায়। ঘটনাটি সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অন্যদিকে, পুরো ঘটনার পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক


অত্যান্ত বেদনাদায়ক ঘটনা! বিয়ের পাঁচ বছরের মধ্যে গৃহবধূ এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী হয়েছিল। মায়ের এহেন অবস্থা সম্পর্কে শিশুদের বোধগম্য নেই! একমাত্র দিদিমাকেই আগলে ধরে সময় কাটতে হচ্ছে এদের। 


বুধবার, খবর লেখার কিছুক্ষণ আগে যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, একটি মামলা রেজিস্টার ভুক্ত করে তদন্ত শুরু করেছেন এবং আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ আধিকারিক জানান। তবে এই জাতীয় ঘটনা, সংশ্লিষ্ট এলাকায় একেবারে বিড়ল।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram