BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

গ্রামে রাত নামলেই আতঙ্ক! সীমান্তের এই এলাকায় হঠাৎ কী ঘটছে, দিশেহারা দোকানদাররা

গ্রামে রাত নামলেই আতঙ্ক! সীমান্তের এই এলাকায় হঠাৎ কী ঘটছে, দিশেহারা দোকানদাররা

নিজস্ব প্রতিনিধি , কৃষ্ণনগর : 

গ্রামীণ এলাকায় নিশি কুটুম্বের দলের উপদ্রব বেড়ে গেছে, ছোটখাটো দোকান মালিকরা ভীষণ চিন্তাগ্রস্ত! 

এমনই একটি ঘটনা উঠে আসলো সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লক এলাকার সীমান্ত গ্রাম কালী কৃষ্ণনগর পঞ্চায়েত এলাকা থেকে। 


ওই পঞ্চায়েত এলাকার রাজেন্দ্র টিলা গ্রামের এবং হিম্মতপুর গ্রামের তিন। পরিবারের দোকান চুরি হয় শুক্রবার গভীর রাতে। 

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?


সকালবেলায় দোকান মালিক দোকানের সামনে গিয়ে দরজার তালা কাঁটা  দেখে মাথায় হাত।দোকান ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় সমস্ত জিনিসপত্র মালামাল লন্ডভন্ড হয়ে আছে।

 
দোকানে সরিষার তেল থেকে শুরু করে অন্যান্য মালামাল উধাও হয়ে যায়। তখনই তারা বুঝতে পারে যে, এ সমস্ত কান্ড কারখানা বহিরাগত চোরের দল এসে দোকানের তালা কেটে মালামাল চুরি করে নাই। নিশ্চয়ই স্থানীয় চোরেরাই এগুলি করেছে। 


যেমন, রাজেন্দ্র টিলার দোকান মালিক রতি রন্ধন মজুমদারের দোকানের তালা কেটে সবকিছু লন্ডভন্ড করে চোরের দল পছন্দ অনুযায়ী যা যা নেওয়ার নিয়ে গেছে। 


একই পাড়ার নিখিল মজুমদারের দোকানেও ঢুকে কিছু ময় মসলা থেকে শুরু করে পছন্দ অনুযায়ী মালপত্র নিয়ে যায়। অনুরূপভাবে হিম্মতপুর গ্রামের নারায়ন দত্তের দোকানের তালা কেটে দোকানে ঢুকে কিছু কিছু মালপত্র নিয়ে যায়। 

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক


তবে, তিনটি দোকানেই কেশ বাক্স হাতিয়ে টাকা পয়সা আসে কিনা দেখেছে, যা ছিল তাই নিয়ে গেছে।  এ জাতীয় ঘটনা সংশ্লিষ্ট এলাকার জনগণ আর প্রত্যক্ষ করিনি কখনো। দোকান চুরির ঘটনাকে কেন্দ্র করে জনমনে এখন যথেষ্ট আতঙ্ক বিরাজ করছে। 


খবর পেয়ে শনিবার ভোর বেলায় যাত্রাপুর থানার পুলিশ সীমান্ত গ্রাম কালি কৃষ্ণনগর ছুটে যায়।

পুলিশ গিয়ে যেই যেই দোকান চুরি হয়েছে, দোকান মালিকদের সাথে কথাবার্তা বলেন এবং এই সমস্ত ঘটনার পেছনে কে বা কারা জড়িত থাকতে পারে তা পুলিশ অনুসন্ধান করবেন বলে আশ্বস্ত করেছেন দোকান মালিকদের।

 

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram