BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

নিঝুম দুপুরে পুকুরে বীভৎস দৃশ্য! রক্তাক্ত দেহ উদ্ধারে রণক্ষেত্র এলাকা

নিঝুম দুপুরে পুকুরে বীভৎস দৃশ্য! রক্তাক্ত দেহ উদ্ধারে রণক্ষেত্র এলাকা

চুরাইবাড়ি প্রতিনিধি ৪ এপ্রিল:-

 

ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা এলাকায় শনিবার সকালে এক রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হওয়া দেহটি এতটাই বিকৃত অবস্থায় ছিল যে, মুখমণ্ডলের আঘাতের কারণে প্রাথমিকভাবে সনাক্ত করাই কঠিন হয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম জমির উদ্দিন (৪০)। তাঁর বাড়ি দক্ষিণ কদমতলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে। সকালে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাস্তার পাশের পুকুরে একটি দেহ ভাসতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে কদমতলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

ঘটনাস্থল ঘিরে চাঞ্চল্য আরও বাড়ে যখন দেখা যায়, পুকুরের পাশের রাস্তাজুড়ে ছড়িয়ে রয়েছে রক্তের দাগ। স্থানীয়দের অনুমান, অন্য কোথাও খুন করে দেহটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মৃতের পরিবারের সদস্যরাও সরাসরি খুনের অভিযোগ তুলেছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এদিকে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তে নামানো হচ্ছে ডগ স্কোয়াড। ইতিমধ্যেই প্রাথমিক সন্দেহের ভিত্তিতে দুই ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।”

পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। পুলিশ দ্রুত রহস্য উদঘাটনে তৎপর হয়েছে।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram