BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

রাতের অন্ধকারে কদমতলা বাজারে রহস্যজনক চুরি—পিছনে কারা, বাড়ছে জল্পনা

রাতের অন্ধকারে কদমতলা বাজারে রহস্যজনক চুরি—পিছনে কারা, বাড়ছে জল্পনা

চুরাইবাড়ি প্রতিনিধি।৩০ এপ্রিল।।


কদমতলা থানার অন্তর্গত কদমতলা বাজারে ফের এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

 বাজারে পাহারাদার নিয়োগ থাকা সত্ত্বেও কীভাবে চোরের দল এমন পরিকল্পিতভাবে চুরি সংগঠিত করল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।


জানা গেছে,বুধবার গভীর রাতে কদমতলা বাজারের স্বর্ণপট্টি এলাকায় ‘জয় জুয়েলারি’ নামে একটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

আজ সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ দোকানের এক কর্মী দোকান খুলতে এসে দেখেন ভেতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।

প্রথমে দরজা ও গ্রিল অক্ষত দেখে সন্দেহ না হলেও পরে নজরে আসে দোকানের পেছনের দিক। সেখানে টিনের চালা ও প্লাইউড কেটে ভেতরে প্রবেশের স্পষ্ট চিহ্ন দেখতে পান তিনি।


চোরেরা অত্যন্ত কৌশলে দোকানের টিন ও ছাদ ভেঙে ভিতরে ঢুকে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার সোনা ও রুপার গয়না চুরি করে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে অনুমান।

সঙ্গে সঙ্গে বিষয়টি দোকানের মালিক স্বপন কুমার দে-কে জানানো হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং আশপাশের ব্যবসায়ীরাও জড়ো হন।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক


পরবর্তীতে কদমতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং একটি চুরির মামলা রুজু করে।


এই ঘটনার পর গোটা কদমতলা বাজারে ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

একদিকে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যায় নাজেহাল ব্যবসায়ীরা,তো অন্যদিকে বারবার চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।


এখন সকলের নজর পুলিশের তদন্তের দিকে-এই দুঃসাহসিক চুরির রহস্য কত দ্রুত উদ্ঘাটন হয়,সেটাই দেখার।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram