BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

যাত্রাপুরে গভীর রাতের গোপন অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্য!

যাত্রাপুরে গভীর রাতের গোপন অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্য!

বক্সনগর  প্রতিনিধি  :
গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ ভীষণ ঝুঁকিপূর্ণ এক জায়গা থেকে তিন বস্তা শুকনো গাজা ও এক ব্যক্তিকে আটক করে গভীর রাতে নিয়ে আসে থানায়। 


ঘটনার বিবরণ দিতে গিয়ে যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক রবিবার সকালবেলায় একান্ত সাক্ষাৎকারে জানান যে, সন্ধ্যা রাতে ওই এলাকা থেকে খবর পাওয়া যায় যে, কলা ছড়া গ্রামের পূর্বাংশে নির্মল ত্রিপুরার বাড়িতে বেশ কিছু শুকনো গাঁজা বস্তাবন্দী ঘরে মজুদ রয়েছে।

 
খবর পাওয়ার পর ওসি নিজে ও অন্যান্য পুলিশ অফিসার যেমন, সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ, সাব ইন্সপেক্টর অমরকিশোর দেববর্মা, এ এস আই কাফুরাই দেববর্মা সহ অন্যান্য কয়েকজন পুলিশ কনস্টেবলকে সঙ্গে নিয়ে রাত বারোটার পরে ওখানে গিয়ে তার বাড়িতে অভিযান চালায়।

নেই রাস্তাঘাট, এক কিলোমিটার দূরত্বে গাড়ি রেখে হেঁটে যেতে হয় তার বাড়িতে। ঘুমন্ত অবস্থায় তখন নির্মল কিশোরকে ডেকে তোলা হয়।

Must Read রাতের অন্ধকারে ফাঁকা বাড়িতে চোরের হানা, সকালে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা রাতের অন্ধকারে ফাঁকা বাড়িতে চোরের হানা, সকালে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা

ঘর তলাশী চালিয়ে প্লাস্টিকের বস্তা ভর্তি ৩৬ কেজি গাজা উদ্ধার করে তাকেসহ নিয়ে আসে রাত একটায় যাত্রাপুর থানায়। 


রবিবার সকালে ওসি জানান, তার বিরুদ্ধে এন ডিপিএস ধারায় মামলা রেজিস্টার ভুক্ত করে আজকেই কোর্টে সোপর্দ করা হবে।

তবে উল্টে করা বিষয়, যে জায়গাতে অভিযান চালানো হয় যাত্রাপুর থানায় এলাকার থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব দক্ষিণ এ কলাছড়া সম্পূর্ণ উপজাতি অধ্যুষিত গ্রাম।

থলি বাড়ি এবং মনাই পাথর এডিসি ভিলেজের মধ্যবর্তী স্থান।

Also Read মোটরসাইকেল থেকে ২৫ বোতল এসকফ  সিরাপ উদ্ধার করেছে পুলিশ মোটরসাইকেল থেকে ২৫ বোতল এসকফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ

বলা চলে অনেকটাই দীর্ঘ এলাকা, দিনের বেলায় ও সেখানে যাওয়া আশা করা অনেকের পক্ষে ঝুঁকিপূর্ণ!

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram