নিজস্ব প্রতিনিধি , যাত্রাপুর | ১১ সেপ্টেম্বর :
যাত্রাপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে , থানা এলাকার লালটিলা গ্রামের দুলাল হোসেনের বাড়িতে তল্লাটি চালিয়ে ১০ কেজি ৩০০ গ্রাম
শুকনো গাঁজা ও ৭৬ গ্রাম ইয়াবা ট্যাবলেট সহ বাড়ির মালিক দুলাল হোসেন এবং তার একটি গাড়ি আটক করে থানায় নিয়ে আসে গভীর রাতে।
এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন , সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস, যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক।
সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা ও রুমি আক্তার। এছাড়া থানার অন্যান্য পুলিশ কনস্টেবল এবং টি এস আর জওয়ান।
উল্লেখ করার বিষয়, কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত নির্ভয় পুর গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতেরই একটা ওয়ার্ড লাল টিলা পাড়া। একেবারে সীমান্ত ঘেঁষা গ্রাম।
৯ই সেপ্টেম্বর বুধবার রাত ১টা দিকে খবর আসে দুলাল হোসেনের বাড়িতে বেশ কিছু মাদক মজুদ রয়েছে।
এই খবর পেয়ে আধা ঘন্টার মধ্যে পুলিশের বিশাল বাহিনী তার বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। অভিযান চালিয়ে শুকনো গাঁজা গুলি তার ঘরেই পাওয়া যায়। এছাড়া বসত ঘরের পাশে
একটি কালো রঙের ভিআইপি মডেলের গাড়ি ছিল। সেই গাড়িটির তল্লাশি করে পুলিশ ৭৬ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরবর্তী সময় বাড়ির
মালিক দুলাল হোসেন এবং নেশা দ্রব্য সহ গাড়িটি উদ্ধার করে যাত্রাপুর থানায় নিয়ে আসে নিশি রাতে।
এই ঘটনায় সংশ্লিষ্ট লাল টিলা গ্রামের যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অপরদিকে পুলিশের একটি বিশেষ সাফল্যই বলা চলে।
একা সাক্ষাৎকারে যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, আজকেই তার বিরুদ্ধে এনডিপি এস ধারায় মামলার রেজিস্টার করে সোনামুড়া কোর্টে সোপর্দ করা হবে।
বাজেয়াপ্ত গাড়িটির নাম্বার,,TRO,7,H0541। যেভাবে নেশার রমরমা বেড়ে চলেছে ত্রিপুরার বুকে তাতে করে ত্রিপুরার সুস্থ সমাজ কতটুকু
সুরক্ষিত থাকবে বর্তমান সরকারের আমলে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।