BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

এন সি নগর সীমান্ত সড়ক থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার

এন সি নগর সীমান্ত সড়ক থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ​সোনামুড়া, ২০ এপ্রিল : 

সোনামুড়া মহকুমার এন সি নগর সীমান্ত এলাকায় টহলদারির সময় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী।

সোমবার সীমান্ত সংলগ্ন সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় মোট ২৭ বোতল নিষিদ্ধ 'এসকুফ' কফ সিরাপ।

জানা গেছে, আজ সীমান্ত এলাকায় নিয়মিত টহলদারির সময় জওয়ানদের নজরে কিছু সন্দেহভাজন প্যাকেট পড়ে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

তবে জওয়ানদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হওয়ায়, সামগ্রীগুলো পরিত্যক্ত  হিসেবে উদ্ধার করা হয়েছে।

সমস্ত আইনি আনুষ্ঠানিকতা মেনে জওয়ানরা সিরাপগুলো বাজেয়াপ্ত করেন। পরবর্তীতে উদ্ধারকৃত সিরাপগুলো সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই অবৈধ কারবারের সাথে কারা জড়িত এবং এই চালানের মালিক কে, তা খুঁজে বের করতে সোনামুড়া থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, উদ্ধারকৃত ২৭ বোতল এসকুফ কফ সিরাপের বর্তমান বাজার মূল্য প্রায় ২৭ হাজার টাকা।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক


​সীমান্তবর্তী এলাকায় নেশাদ্রব্য বিরোধী এই অভিযানে স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অপরাধীদের শনাক্ত করতে তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram