BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

স্কুল ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে জিআরপি পুলিশ।

স্কুল ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা বাজেয়াপ্ত  করেছে জিআরপি পুলিশ।

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর  : 


উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় প্রতিদিন নেশা সামগ্রী উদ্ধার করা হচ্ছে। কখনো সরকারি রেল ব্যবহার করে রাজ্যে প্রবেশ করছে ফেন্সিডিল।

আবার কখনো সরকারি রেল ব্যবহার করে বহি:রাজ্যে পাঠানো হচ্ছে গাঁজা । নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কিন্তু বর্তমান সময়ে নেশা যুক্ত হচ্ছে সরকারি রেল স্টেশন গুলি। রবিবার সকালে উদয়পুর রেল স্টেশনে তিনটি স্কুল ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে রেলের জিআরপি পুলিশ।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

স্টেশনের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক গৌতম দেববর্মা জানান , প্রতিদিনের মতো রেল স্টেশনে রুটিন তল্লাশি চলাকালীন সময় হঠাৎ করে তিনটি সন্দেহ জনক স্কুল ব্যাগ দেখতে পাই জিআরপি কর্মীরা।

সাথে সাথে ব্যাগগুলিকে বাজেয়াপ্ত করা হয়। পরে রাধা কিশোরপুর থানায় জানানো হলে পুলিশ ছুটি গিয়ে ব্যাগ গুলি তল্লাশি করার পর দেখতে পায় তিনটি ব্যাগের মধ্যে শুকনো গাঁজা ভর্তি রয়েছে।

কারা এবং কিভাবে স্টেশনের প্লাটফর্মে এই গাজা গুলিকে পৌঁছে দেওয়া হয়েছে ? এই নিয়ে উঠেছে প্রশ্ন।

কিন্তু ব্যাগ উদ্ধার করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সকালে গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুর রেলস্টেশন জুড়ে।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram