BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

চুরাইবাড়ি নাকা চেকিংয়ে ধরা পড়লো গাঁজা!আটক পাচারকারী

চুরাইবাড়ি নাকা চেকিংয়ে ধরা পড়লো গাঁজা!আটক পাচারকারী

চুরাইবাড়ি প্রতিনিধি :


রাজ্য পুলিশের কড়া নজরদারি ও লাগাতার ধরপাকড়ের জেরে গাঁজা পাচারকারীরা এখন কৌশল বদলাতে বাধ্য হয়েছে।

 বড় চালানের বদলে ছোট পরিমাণে, যাত্রী সেজে সড়ক ও রেলপথ ব্যবহার করে পাচারের নতুন প্রবণতা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। ফলে প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়ছে ছোট ছোট কারবারিরা।


এই প্রবণতারই আরেকটি চিত্র সামনে আসে রবিবার রাতে চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে। এদিন রাত প্রায় সাড়ে আটটা নাগাদ আগরতলা থেকে গোহাটি গামী AS01-JC-1499 নম্বরের শেরাওয়ালী যাত্রীবাহী বাসে রুটিন তল্লাশি চালায় পুলিশ।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

তল্লাশির সময় সন্দেহভাজন এক যাত্রীকে আটক করে তার বহন করা দুটি ব্যাগ খতিয়ে দেখা হয়।


তল্লাশিতে উদ্ধার হয় মোট চারটি ছোট প্যাকেট-যার মধ্যে ছিল প্রায় ২ কেজি ১৮০ গ্রাম শুকনো গাঁজা।

ঘটনাস্থলেই আটক করা হয় আগরতলার গান্ধীগ্রাম রাজনগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নদীয়া চৌধুরী (৬১), পিতা মৃত সতীশ চৌধুরীকে।জানা ধৃত ব্যক্তি অসম পুলিশ ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত কর্মী।


চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস জানান, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় পুলিশি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সোমবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হবে।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

পাশাপাশি, এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।


পুলিশের এই সাফল্যে স্পষ্ট যে কড়া নজরদারির জেরে পাচারকারীদের কৌশল পাল্টালেও আইনশৃঙ্খলা বাহিনীর জাল এড়ানো তাদের পক্ষে ক্রমেই কঠিন হয়ে উঠছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram