BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ফেন্সিডিলসহ আটক ১০৩২৩-এর চাকরিচ্যুত শিক্ষক, তাতচৌমুহনী থেকে উদ্ধার ৪৫ বোতল ফেন্সিডিল

ফেন্সিডিলসহ আটক ১০৩২৩-এর চাকরিচ্যুত শিক্ষক, তাতচৌমুহনী থেকে উদ্ধার ৪৫ বোতল ফেন্সিডিল

নিজস্ব প্রতিনিধি খোয়াই ২৭জুলাই :

 গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ এক ১০৩২৩-এর চাকরিচ্যুত শিক্ষককে আটক করেছে খোয়াই থানার পুলিশ।

আটক ব্যক্তির নাম পল্লব গোপ। পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই থানার অন্তর্গত তাতচৌমুহনী এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে মোট ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খোয়াই থানার পুলিশ তাতচৌমুহনীস্থিত পল্লব গোপের বাড়িতে অভিযান চালায়।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

অভিযানের সময় তাঁর বাড়ি থেকে ফেন্সিডিলের বোতলগুলি উদ্ধার করা হয় বলে পুলিশের জানিয়েছেন। এরপর পুলিশ তাঁকে আটক করে খোয়াই থানায় নিয়ে যায়।


পুলিশ সূত্রে আরও জানা গেছে, উদ্ধার হওয়া ফেনসিডিলের ঘটনায় আটক পল্লব গোপের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (NDPS Act) সংশ্লিষ্ট ধারায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 আগামীকাল তাঁকে খোয়াই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উদ্ধার হওয়া মাদকদ্রব্য কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়েও পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

 পুরো ঘটনার তদন্তের পরই মাদক পাচার বা সরবরাহের সঙ্গে অন্য কারও যোগসূত্র রয়েছে কিনা, তা স্পষ্ট হবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram