BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

উদয়পুরে পারিবারিক বিবাদ: কাঁঠাল পাড়তে গিয়ে কাকার হাতে আক্রান্ত মা ও ছেলে

উদয়পুরে পারিবারিক বিবাদ: কাঁঠাল পাড়তে গিয়ে কাকার হাতে আক্রান্ত মা ও ছেলে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর :
তীব্র গরমের মৌসুমে ফলের রাজার দখল নিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটল উদয়পুরের টাউন সোনামুড়া এলাকায়।

নিজের খামার বাড়ির গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে আক্রান্ত হলেন মোশারফ হোসেন এবং তার বৃদ্ধা মা মিরা খাতুন বিবি।

অভিযোগের তির মোশারফ হোসেনের কাকা মুজিবর ও রাহুলের দিকে। শনিবার সকালে ঘটনার সূত্রপাত হয়। মোশারফ হোসেনের ১০ বছর বয়সী ছেলে মোহাম্মদ জুবায়েত হামকারি তাদের নিজস্ব খামার বাড়ির গাছ থেকে কাঁঠাল পাড়তে যায়।

 অভিযোগ, সেই সময় হঠাৎ করেই মুজিবর ও রাহুল নামে দুই ব্যক্তি শিশুটির ওপর চড়াও হয়।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?


​নাতিকে বাঁচাতে এবং ঘটনার প্রতিবাদ করতে মোশারফ হোসেন ও তার মা মিরা খাতুন বিবি এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে যে, মুজিবর ও রাহুল (সম্পর্কে যারা মোশারফের কাকা) কোনো কথা না শুনেই মা ও ছেলের ওপর অতর্কিত আক্রমণ চালায়।

এতে দুজনেই বেশ আঘাতপ্রাপ্ত হন। আক্রান্ত মোশারফ হোসেন ও তার মা এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পারিবারিক সম্পত্তির অধিকার নাকি অন্য কোনো পুরনো বিবাদ এই হামলার নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

বর্তমানে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ অভিযুক্তদের সন্ধানে তদন্ত শুরু করেছে।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram