BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

সীমান্তের ওপারে পাচার না কি স্থানীয় ডেরায় সরবরাহ? যাত্রাপুরে ৩২ কেজি মাদকসহ গ্রেপ্তার পাচারকারী

সীমান্তের ওপারে পাচার না কি স্থানীয় ডেরায় সরবরাহ? যাত্রাপুরে ৩২ কেজি মাদকসহ গ্রেপ্তার পাচারকারী

​নিজস্ব প্রতিনিধি, যাত্রাপুর : 

মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ।

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী ছোট গাড়ি থেকে ৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) পার্থ নাথ ভৌমিক।

এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর আসে যে একটি ছোট গাড়িতে করে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে।

Must Read রাতের অন্ধকারে ফাঁকা বাড়িতে চোরের হানা, সকালে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা রাতের অন্ধকারে ফাঁকা বাড়িতে চোরের হানা, সকালে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা

সেই খবরের ভিত্তিতে ওসি পার্থ নাথ ভৌমিকের নেতৃত্বে পুলিশি টিম ওত পেতে থাকে। সন্দেহভাজন গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বস্তাবন্দী শুকনো গাঁজা।

৩২ কেজি শুকনো গাঁজা।আনুমানিক বাজার মূল্য,  প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। গাঁজাগুলি কাঁঠালিয়া থেকে থলিবাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির চালক রুবেল হোসেন-কে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওসি পার্থ নাথ জানান , মাদক পাচারের আগাম খবর আমাদের কাছে ছিল। গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই বস্তাবন্দী গাঁজাগুলো উদ্ধার হয়।

এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।" পুলিশ মাদকসহ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে।

Also Read মোটরসাইকেল থেকে ২৫ বোতল এসকফ  সিরাপ উদ্ধার করেছে পুলিশ মোটরসাইকেল থেকে ২৫ বোতল এসকফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ

 ধৃত রুবেল হোসেনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

মাদক মুক্ত সমাজ গড়তে পুলিশের এই ধরণের অভিযান আগামীতেও জারি থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram