নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি | 25 নভেম্বর :
নেশা কারবারের বিরুদ্ধে অসমের শ্রীভুমি জেলা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত। এবার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে রুটিন তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয়
কফ সিরাপ আটক করলো পুলিশ। পুলিশের এই অভিযানে ফের সামনে এল নেশা পাচারের গোপন কৌশল।
জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালেও অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের রুটিন তল্লাশির সময় রাঁচি থেকে আগরতলার উদ্দেশ্য যাওয়ার জন্য RJ09GC-9924 নম্বরের ছয়
চাকার কন্টেইনার গাড়িটি নাকা গেটে আসে। তখন গাড়িটিতে তল্লাশি চালাতেই পুলিশের নজরে পড়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ।
মূলতঃ রং এর প্রোটিন এর মধ্যেই কফসিরাপ গুলো লুকায়িত ছিল।পরে পুলিশ গাড়ি থেকে দুইশো ত্রিশ কার্টুনে মোট চৌত্রিশ হাজার চারশো পঞ্চাশ বোতল এসকাপ জব্দ করে।
যার কালোবাজারি মূল্য প্রায় সতেরো কোটি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বলে জানান, ইনচার্জ নিরঞ্জন দাস। সঙ্গে লরি চালককেও আটক করা হয়েছে।
ধৃত চালকের নাম রাজেন্দ্র প্রসাদ, বাড়ি বিহারের নাওয়াদা জেলায়।সে পুলিশি জিজ্ঞাসাবাদে জানায় রাঁচি থেকে এই বিপুল পরিমাণ নেশার সিরাপ গুলো নিয়ে আগরতলার উদ্দেশ্য যাচ্ছিল।
পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করে নেশা পাচারের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।
এদিকে সমজেলা অধিকক্ষ অনির্বাণ শর্মা জানান নেশার বিরুদ্ধে শ্রীভুমি জেলা জুড়ে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে নেশার বিরুদ্ধে প্রশাসনের লাগাতার অভিযান চললেও পাচারকারীদের দৌরাত্ম্য যে এখনও পুরোপুরি বন্ধ হয়নি, এই ঘটনা যেন তারই প্রমাণ।
এখন দেখার বিষয়, পুলিশের তদন্তে নেশা পাচার চক্রের আর কী কী তথ্য সামনে আসে। চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের
এই সাফল্য নিঃসন্দেহে নেশা কারবারের বিরুদ্ধে অভিযানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।