BREAKING :
NEWS : পুণের হিঞ্জেওয়াড়ি এলাকায় ওই সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর লিভ ইন পার্টনারের বিরুদ্ধে। (2) চোরাচালানকারীদের ধাওয়া করে নদীতে ঝাঁপ! অসমে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নিখোঁজ বিএসএফ জওয়ান (3) নেপালের উন্নয়নের জন্য ১৫ হাজার কোটি! প্রধানমন্ত্রী বলেন্দ্রের সঙ্গে বৈঠক সেরে ঘোষণা মোদীর, মজবুত সম্পর্কের আশ্বাস কাঠমান্ডুর (4) থানার ভিতরেই পাঁচ পুলিশকর্মীকে ছুরির কোপ! বাইক চুরি করে পালাতে গিয়ে পুলিশের গুলি, দিল্লিতে গ্রেফতার অভিযুক্ত

উদয়পুরে নেশা কারবারের গোপন ঘাঁটিতে পুলিশের হানা! শালগরায় যুবকের বাড়িতে মিলল চাঞ্চল্যকর সামগ্রী

উদয়পুরে নেশা কারবারের গোপন ঘাঁটিতে পুলিশের হানা! শালগরায় যুবকের বাড়িতে মিলল চাঞ্চল্যকর সামগ্রী

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর |  ২৫ নভেম্বর : 

দীর্ঘদিন ধরেই উদয়পুর শহর এলাকা সহ তার আশপাশ গ্রামীণ এলাকার গুলির মধ্যে নেশা বিক্রির অভিযোগ উঠে আসছে পুলিশের কাছে ‌।

এবার গোপন খবরের ভিত্তিতে রাধাকিশোরপুর থানার পুলিশ বাহিনী শালগরা লিচুবাগান এলাকায় সেলিম মিঞা নামে ৩২ বছর বয়সি এক যুবকের বাড়িতে

নেশা বিরোধী অভিযান চালায়। এই অভিযানটি মঙ্গলবার বিকেল চারটা কুড়ি মিনিট নাগাদ তার বাড়ির মধ্যে চালানোর পর দীর্ঘ ঘন্টাখানেকের মধ্যে তার ঘরের

Must Read ২৫ বছরেও সেতুর দেখা নেই, বাঁশের সাঁকো পেরিয়ে ঝুঁকির জীবন ২০ জনজাতি পরিবারের ২৫ বছরেও সেতুর দেখা নেই, বাঁশের সাঁকো পেরিয়ে ঝুঁকির জীবন ২০ জনজাতি পরিবারের

ভেতরে একটি গোপন জায়গা থেকে ড্রাগসের প্যাকেট উদ্ধার করে পুলিশ। সেই সাথে ৭০ টি খালি কৌটা বাজেয়াপ্ত করা হয়।

এই নিয়ে বুধবার দুপুরে রাধা কিশোর পুর থানায় সাংবাদিক সম্মেলন করেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় ।

সাথে ছিলেন রাধা কিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর। সাংবাদিক সম্মেলনে মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান ,

যে নেশা দ্রব্যটি উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে মেলাঘর থেকে এর ড্রাগসের প্যাকেটগুলি ক্রয় করা হয়েছিল।

Also Read অমরপুরে হঠাৎ আগুনের গ্রাসে শিক্ষা প্রতিষ্ঠান! থাকছড়া এসবি স্কুলের ভয়াবহ ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন অমরপুরে হঠাৎ আগুনের গ্রাসে শিক্ষা প্রতিষ্ঠান! থাকছড়া এসবি স্কুলের ভয়াবহ ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন

 যা উদয়পুরের যুবসমাজের মধ্যে যেন বিক্রি করতে পারে তার জন্য এই সিদ্ধান্তগুলি ড্রাগস কারবারের সাথে যারা জড়িত।

তারা এই ব্যবসাটি রমরমা ভাবে যেন চালিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে চলেছিল দীর্ঘদিন ধরে।

পুলিশ জানাই বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের দাবি করবে পুলিশ। ‌

 এখন দেখার বিষয় পুলিশ আগামী দিন এই ব্যবসার সাথে জড়িত আর কাউকে গ্রেফতার করতে পারে কিনা সেই দিকে তাকিয়ে রয়েছে উদয়পুরবাসী।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram