নিজস্ব প্রতিনিধি , অমরপুর | ২৩ নভেম্বর :
সপ্তাহের প্রথম দিনে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে শিক্ষা প্রতিষ্ঠান সম্পন্নভাবে ধ্বংস হয়ে গিয়েছে। যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন পাঠদান হতো
সেটা এখন আগুনের গ্রাসে চলে গিয়েছে। ঘটনা , ত্রিপুরার গোমতী জেলার অমরপুর থাকছড়া এসবি স্কুলে । এদিন হঠাৎ করে হলে আশপাশ
এলাকার জনগণ দেখতে পায় বিদ্যালয়ের একটি কক্ষে সম্পূর্ণরূপে আগুন ধরে যায় । কিন্তু কিভাবে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে ।
কিন্তু প্রশ্ন উঠছে যে জায়গায় বিদ্যালয়ে কোথাও আগুনের সূত্রপাত নেই সে জায়গায় কিভাবে একটি কক্ষে আগুন ধরে গিয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
নিরাপত্তা সংক্রান্ত বিষয় দাঁড়িয়েছে বিদ্যালয়ে। পরবর্তী সময় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার
জন্য চেষ্টা করছে বলে জানা যায়। এই ঘটনায় বিদ্যালয়ের কক্ষটি সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যাবার কারণে বিভিন্ন আসবাবপত্র ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা যায়।
বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অমরপুর মহকুমা জুড়ে।