BREAKING :
NEWS : পুণের হিঞ্জেওয়াড়ি এলাকায় ওই সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর লিভ ইন পার্টনারের বিরুদ্ধে। (2) চোরাচালানকারীদের ধাওয়া করে নদীতে ঝাঁপ! অসমে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নিখোঁজ বিএসএফ জওয়ান (3) নেপালের উন্নয়নের জন্য ১৫ হাজার কোটি! প্রধানমন্ত্রী বলেন্দ্রের সঙ্গে বৈঠক সেরে ঘোষণা মোদীর, মজবুত সম্পর্কের আশ্বাস কাঠমান্ডুর (4) থানার ভিতরেই পাঁচ পুলিশকর্মীকে ছুরির কোপ! বাইক চুরি করে পালাতে গিয়ে পুলিশের গুলি, দিল্লিতে গ্রেফতার অভিযুক্ত

বাড়ি বাড়ি জনসংযোগ, উঠোন সভায় জমজমাট প্রচার! বিলোনিয়ার ২ নম্বর ওয়ার্ডে বিজনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক চর্চা

বাড়ি বাড়ি জনসংযোগ, উঠোন সভায় জমজমাট প্রচার! বিলোনিয়ার ২ নম্বর ওয়ার্ডে বিজনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক চর্চা

নিজস্ব প্রতিনিধি , বিলোনিয়া  | ২৫ নভেম্বর : 

দুই নং ওয়ার্ডে এখন শুধুই বিজন-ঝড়! বিরোধীরা কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি বাড়ি প্রণাম, উঠোন সভা, নতুন ভোটারদের মন জয় - প্রচারে অনেক এগিয়ে বিজেপির নতুন মুখ |

 ত্রিমুখী লড়াইয়েও হাওয়া বিজেপির দিকে।বিলোনিয়া পৌরসভার সব ওয়ার্ডেই এখন ভোটের হাওয়া। কিন্তু সব হাওয়াকে ছাপিয়ে গেছে দুই নং ওয়ার্ডের হাওয়া।

এই ওয়ার্ডে এখন নির্বাচনী প্রচার তুঙ্গে। যেন কোনও উৎসব লেগেছে। আর এই উৎসবের মধ্যমণি একজনই - বিজেপি দলের মনোনীত প্রার্থী বিজন মজুমদার।

Must Read উদয়পুরে ভোটের ময়দানে কংগ্রেসের মহিলা প্রার্থী! ১৮ নম্বর ওয়ার্ডে পার্বতী পাল দত্তকে ঘিরে নতুন করে চর্চা উদয়পুরে ভোটের ময়দানে কংগ্রেসের মহিলা প্রার্থী! ১৮ নম্বর ওয়ার্ডে পার্বতী পাল দত্তকে ঘিরে নতুন করে চর্চা

বিজন মজুমদার - শিক্ষিত, ভদ্র, মার্জিত। বিজেপি দলের পোড় খাওয়া কার্যকর্তা। বর্তমানে বিলোনিয়া মণ্ডলের সাধারণ সম্পাদক।

 নতুন মুখ, কিন্তু রাজনীতিতে নতুন নন। প্রদেশ নেতৃত্ব যখন এই ওয়ার্ডে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নামে সিলমোহর দিলেন, তখনই এলাকায় খুশির জোয়ার বয়ে গেল।

তাঁর পিতা ছিলেন রাজেন্দ্র মজুমদার - একজন আদর্শ শিক্ষক। বর্তমানে তিনি নেই। কিন্তু পিতার সেই আদর্শ, সেই সুনাম, সেই ভদ্রতা যেন ছেলের মধ্যে পুরোপুরি এসেছে।

 ভদ্র, মার্জিত, সজ্জন ব্যক্তি। যুবকদের কাছে অতি প্রিয় দুই নং ওয়ার্ডের এই প্রার্থী। অপরদিকে সিপিএমের প্রার্থী বাম আমলের প্রাক্তন কাউন্সিলর।

Also Read ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে সোনামুড়ায় আয়োজিত নির্বাচনী জনসভা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে সোনামুড়ায় আয়োজিত নির্বাচনী জনসভা

তিনিও পোড় খাওয়া রাজনীতিবিদ। যথেষ্ট প্রভাব রয়েছে তাঁর।এছাড়া এই ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হিসেবে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত কর্মচারী।

অর্থাৎ লড়াইটা ত্রিমুখী। মানে বিজেপি বনাম সিপিএম বনাম কংগ্রেস।কিন্তু মাঠের চিত্রটা অন্য কথা বলছে। প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছেন বিজেপি দলের প্রার্থী বিজন মজুমদার।

এলাকার গণদেবতাদের বাড়িতে বাড়িতে গিয়ে বয়স্কদের পায়ে ধরে প্রণাম, কুশল বিনিময়, আর ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান - সব কিছুতেই বেশ সাড়া মিলছে বলে জানান প্রার্থীর সমর্থনে উপস্থিত নেতৃত্বরা।

শুধু নিজের দলের কর্মী-কার্যকর্তাদের বাড়িতে যাচ্ছেন এমন নয়, বিরোধী দলের বাড়িতে গিয়েও সুকৌশলে ভোট চাইছেন বিজন মজুমদার।

 এটাই তাঁর বড় গুণ। শত্রুকেও আপন করে নেওয়ার কৌশল।বাড়ি বাড়ি প্রচার এক প্রকার সেরে নিয়েছেন এই ওয়ার্ডের প্রার্থী।

এখন চলছে উঠোন সভা, এলাকায় পথ সভা, ঘরোয়া সভা সহ স্কোয়াডিং।এখানেই শেষ নয়। এলাকার নতুন ভোটারদের মন জয় করে নিয়েছেন সংবর্ধনার মাধ্যমে।

নতুন ভোটাররা যেন তাঁর প্রচারে নতুন প্রাণ এনেছে।অপরদিকে বিরোধী দলের কোনও প্রচার কর্মসূচি নেই বললেই চলে এই দুই নং ওয়ার্ডে।

 বাড়ি বাড়ি জনসংযোগ তো দূরের কথা, এলাকায় নির্বাচনী মিছিলের নামগন্ধ নেই। যেন মাঠটা পুরো ফাঁকা, আর সেই ফাঁকা মাঠে একাই দাপিয়ে বেড়াচ্ছেন বিজন মজুমদার।

 বিজেপি দলের মনোনীত প্রার্থীর সমর্থনে যে প্রচারের ঝড় উঠেছে, তা যেন কোনও একটা উৎসব।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram