BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা ও নিষিদ্ধ সিরাপ

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা ও নিষিদ্ধ সিরাপ

​নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া : 

​ত্রিপুরার সীমান্ত মহকুমা সোনামুড়ায় নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।

 বুধবার রাতে সীমান্ত এলাকায় বিশেষ টহলদারির সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ শুকনো গাঁজা ও নিষিদ্ধ নেশার সিরাপ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে গত রাতে সোনামুড়া থানার পুলিশ সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযানে নামে।

টহলদারির সময় সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে ৩১ কেজি শুকনো গাঁজা এবং ২৪ বোতল নিষিদ্ধ এসকফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হওয়ায় এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোনামুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) তাপস দাস সংবাদমাধ্যমকে জানান যে, উদ্ধারকৃত সমস্ত মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।

 তিনি আরও বলেন: "সীমান্ত দিয়ে এই মরণনেশা পাচারের নেপথ্যে কারা জড়িত, তাদের চিহ্নিত করতে আমরা বদ্ধপরিকর।

গোটা সমাজকে রক্ষা করতে এই ধরনের নেশাবিরোধী অভিযান আগামী দিনগুলোতে সোনামুড়া মহকুমা জুড়ে আরও জোরদার করা হবে।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

"সীমান্তবর্তী এলাকা হওয়ায় সোনামুড়াকে করিডোর হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরেই পাচারচক্র সক্রিয় রয়েছে।

 তবে পুলিশের এই নিয়মিত অভিযানে পাচারকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram