BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

যাত্রীবাহী অটোতে গাঁজা পাচারের চেষ্টা

যাত্রীবাহী অটোতে গাঁজা পাচারের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি , বিশ্রামগঞ্জ  : 

বিশ্রামগঞ্জ থানার পুলিশের তৎপরতায় রামনগর-পাগলী বাড়ি সড়কে একটি যাত্রীবাহী অটো গাড়ি থেকে বস্তাবন্দী বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ ওই অটো গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজাগুলি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া গাঁজাগুলি বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

তবে পুলিশের তল্লাশির সময় অটো চালক দীপক সরকার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) বিকাশ সিন্থিয়া।

পুলিশ গাঁজা-সহ অটো গাড়িটি আটক করে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ও বাজারমূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য তদন্তের স্বার্থে এখনও প্রকাশ করা হয়নি।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

পুলিশ মনে করছে, এই ঘটনার সঙ্গে একটি বৃহত্তর মাদক পাচার চক্র জড়িত থাকতে পারে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram