BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ঈদের রাতেই যুবকের উপর হামলা,পাচার বাণিজ্যে বাধা দেওয়ার অভিযোগ।

ঈদের রাতেই যুবকের উপর হামলা,পাচার বাণিজ্যে বাধা দেওয়ার অভিযোগ।

বক্সনগর প্রতিনিধি :-


ঈদের দিন সন্ধ্যায় কাঠালিয়া এলাকার বিরামপুর গ্রামের দেলোয়ার হোসেন নামে এক যুবক নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের উদ্দেশ্যে পার্শ্ববর্তী বাঁশপুকুর বাজারে যান।

বাজার থেকে জিনিসপত্র নিয়ে রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফেরার পথে তিনি দুষ্কৃতীদের হামলার শিকার হন বলে অভিযোগ।

আহত দেলোয়ার হোসেনের দাবি,হামলা কারীর সংখ্যা চারজন হলেও তিনি তিনজনকে চিনতে পেরেছেন।অভিযুক্তরা হলেন বিরামপুর গ্রামের ইমাম হোসেন, এলিয়াজ এবং মোচতফা।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

 অভিযোগ,অন্ধকার রাস্তায় লাঠি ও রড দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। তার চিৎকার শুনে আশ পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে রাতেই কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়।ঘটনা প্রসঙ্গে দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন,বিরামপুর এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত।

হামলার সময় অভিযুক্তরা তাকে বলে, তোর কারণে আমাদের পাচার বাণিজ্যের ক্ষতি হচ্ছে।অন্যদিকে,কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত দেলোয়ার হোসেনের পিতা-মাতা জানান,তারা খেটে খাওয়া দিনমজুর পরিবার এবং কোনো অবৈধ কাজের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

 ঈদের দিন গ্রামের ছেলেদের হাতে তাদের সন্তানের উপর এমন হামলার ঘটনায় তারা ভেঙে পড়েছেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবিতে যাত্রাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক


ঈদের উৎসবের রাতেই এ ধরনের ঘটনায় বিরামপুরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 এখন এলাকাবাসীর নজর পুলিশের ভূমিকার দিকে— এই ঘটনার কত দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হয়,সেটাই দেখার বিষয়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram