BREAKING :
(1) অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরিতে ধৃত ৮ জনের বাড়িতে তল্লাশি! জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইতে পারে পুলিশ (2) ফিরহাদের প্রাক্তন ওএসডি কালীচরণের হাওড়ার ফ্ল্যাটে সাড়ে ৪ ঘণ্টা তল্লাশি চালাল সিট! ধৃতকে সঙ্গে নিয়েই অভিযান (3) ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মৃত ১৩০০! শুধু ফ্রান্সেই ১০০০! পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আমতলীতে পুলিশের তৎপরতায় ফাঁস বড় ছিনতাই চক্রের ইঙ্গিত!

আমতলীতে পুলিশের তৎপরতায় ফাঁস বড় ছিনতাই চক্রের ইঙ্গিত!

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : 


আমতলী থানার পুলিশের হাতে আটক ২ ছিনতাইবাজ সহ একটি সোনার চেইন। জানা গেছে বৃহস্পতিবার দুপুরে মঞ্জু মুন্ডা নামে এক মহিলা ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিল,

মহিলা যখন সেকেরকোট দারোগাবাড়ি এলাকায় আসে তখন দুই ছিনতাইবাজ ওই মহিলার গলা থেকে একটি সোনার চেইন ছিনতাই করে নিয়ে যায়।

 তখন মহিলার চিৎকারে ছুটে আসে আশেপাশের লোকজন। পরে খবর দেওয়া হয় আমতলী থানায়।

Must Read শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি । শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি ।

 খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলের দ্রুত ছুটে গিয়ে দেবব্রত দত্ত এবং বিজয় সরকার নামে দুই ছিনতাইবাজকে গ্রেফতার করে, এবং

তাদের কাছ থেকে মহিলার গলা থেকে ছিনতাই হওয়া সোনার চেনটিও উদ্ধার করে। পরে মঞ্জু মুন্ডা নামে ঐ মহিলার পক্ষ থেকে আমতলী থানায় লিখিত আকারে একটি মামলা বের করা হয়।

এই বিষয়ে আমতলী থানার পুলিশ ধৃত দুই ছিনতাইবাজের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে।

 বৃহস্পতিবার এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য দিতে গিয়ে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস সাংবাদিকদের জানিয়েছেন ধৃত দুই ছিনতাইবাদদের শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।

Also Read শান্তির বাজারে দুর্ঘটনার কবলে পরলো অবৈধভাবে গরু বোঝাইকরা গাড়ী । শান্তির বাজারে দুর্ঘটনার কবলে পরলো অবৈধভাবে গরু বোঝাইকরা গাড়ী ।
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram