BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

চুরির ঘটনার পর উদয়পুরে এবার প্রশ্নের মুখে গোয়েন্দা নজরদারি, জোর চর্চা শহরজুড়ে!

চুরির ঘটনার পর উদয়পুরে এবার প্রশ্নের মুখে গোয়েন্দা নজরদারি, জোর চর্চা শহরজুড়ে!

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

উদয়পুর মহকুমা জুড়ে প্রতিদিন বাড়ছে চুরির ঘটনা। চুরির ঘটনা বাড়ার কারণে শহরের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে।

২৪ ঘন্টা পার হতে না হতেই এবার মাতাবাড়ি মন্দির সংলগ্ন তিনটি পেঁড়া দোকানে চুরি সংগঠিত করে চোরের দল।

গত বাইশে মে তিন দোকানে চুরি করে তের হাজার টাকা চুরি করে পালিয়ে যায় কাকরাবন কলেজটিলার এলাকার এক চোর ।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

স্থানীয় চোরকে গ্রেপ্তার করার জন্য শনিবার গোপন খবরের ভিত্তিতে বিকাল পাঁচটা নাগাদ চোরের নিজ বসত ঘরে ফাঁকা খাটের নীচ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

বর্তমানে রাধা কিশোর পুর থানার হেফাজতে রয়েছে কাকড়াবনের কুখ্যাত চোর। তার কাছ থেকে চুরি যাওয়া ১৩ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এই চুরির ঘটনা নিয়ে রবিবার দুপুরে রাধাকিশোর পুর থানায় সাংবাদিক সম্মেলন করেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় ।

মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান , যে চোরকে গ্রেপ্তার করা হয়েছে । তার কাছ উদয়পুরের বিভিন্ন চুরির ঘটনা নিয়ে জানার চেষ্টা করা হবে।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

পাশাপাশি তিনি জানান, উদয়পুরের গরু চুরির ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। কিন্তু চুরির ঘটনায় এখনো তল্লাশি জারি রয়েছে পুলিশের ।

কিন্তু প্রশ্ন উঠছে মহকুমার ডিআইবি গোয়েন্দা থাকা সত্ত্বেও কেন এভাবে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে উদয়পুর মহকুমা জুড়ে।

এবার তাদের ডিউটি নিয়েও রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে।

রাতের শহর কতটুকু নিরাপত্তা রয়েছে উদয়পুরে ? এই  নিয়ে ব্যাপক চাঞ্চল্য উদয়পুর জুড়ে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram