BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

গর্জিতে বাস থামিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার

গর্জিতে বাস থামিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর:

 রাজ্যে নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল গর্জি ফাঁড়ি থানার পুলিশ। রবিবার দুপুরে উদয়পুরের গর্জি এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এই পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ বিহারের বাসিন্দা দুই মহিলা শ্রমিককে গ্রেপ্তার করেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বিলোনিয়া চিত্তামারা এলাকার একটি ইটভাটা থেকে কয়েকজন মহিলা শ্রমিক যাত্রীবাহী বাসে (যার নম্বর: TR 03 1353) ওঠেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গোপন সূত্রে খবর পৌঁছায় গর্জি ফাঁড়ি থানার পুলিশের কাছে। খবর পাওয়ামাত্রই পুলিশ ফাঁড়ির সামনে ওত পেতে থাকে। বাসটি ফাঁড়ির সামনে আসতেই পুলিশ সেটিকে আটকে তল্লাশি শুরু করে।

তল্লাশি চলাকালীন বাসের ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় প্রায় ৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। সাথে সাথেই পুলিশ পাচারকারী দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। 

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাধাকিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর জানান , ​"উদ্ধারকৃত গাঁজাগুলি আগরতলা রেল স্টেশনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে ট্রেনযোগে গাঁজাগুলি বিহারে পাচার করার পরিকল্পনা ছিল।

 ধৃত মহিলারা মূলত ইটভাটার শ্রমিক এবং তাদের বাড়ি বিহারে। তারা এই বিশাল পরিমাণ মাদক রাজ্যে থেকে বাইরে পাচারের চেষ্টা করছিল।"

পুলিশের অনুমান, উদ্ধারকৃত এই গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকারও বেশি।

ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

. রাজ্যে মাদকের করিডোর বন্ধ করতে পুলিশের এই ধরনের কড়া নজরদারি আগামী দিনেও জারি থাকবে বলে জানানো হয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram