BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

নিশ্ছিদ্র নিরাপত্তায় কি কাল শান্ত থাকবে পাহাড়? ১২ এপ্রিলের হাই-ভোল্টেজ ভোটের আগে থমথমে জনপদ

নিশ্ছিদ্র নিরাপত্তায় কি কাল শান্ত থাকবে পাহাড়? ১২ এপ্রিলের হাই-ভোল্টেজ ভোটের আগে থমথমে জনপদ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর :

আগামীকাল ত্রিপুরার পার্বত্য জনপদ তথা স্বশাসিত জেলা পরিষদ (ADC) নির্বাচনের মহারণ। নির্বাচনের এই গণতান্ত্রিক উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন।

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মচারীরা নির্বাচন কমিশনের অধীনে কোমর বেঁধে ময়দানে নেমেছেন। উদয়পুর কেবিআই ময়দান থেকে যাত্রা শুরু আজ সকাল থেকেই উদয়পুরের ঐতিহাসিক কেবিআই (KBI) ময়দান ছিল সরগরম।

এখান থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকর্মীরা তাঁদের প্রয়োজনীয় সামগ্রী ও ইভিএম (EVM) মেশিন নিয়ে নিজ নিজ পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পর্যাপ্ত সংখ্যক যানবাহনের ব্যবস্থা করা হয়েছে যাতে সময়মতো প্রতিটি কেন্দ্রে ভোটকর্মীরা পৌঁছাতে পারেন।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

উদয়পুর মহকুমা শাসক ত্রিদিব সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচন পরিচালনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

২০ কিল্লা ,বাগমা কেন্দ্রে মোট ৪৬ টি পোলিং স্টেশন রয়েছে । এছাড়া ২২ কাঁঠালিয়া মির্জা কেন্দ্রে রয়েছে মোট পোলিং স্টেশন রয়েছে ৬২ টি ।

 নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নির্বাচন কমিশন ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গ্রহণ পর্ব যেন সম্পূর্ণ স্বচ্ছ ও বিঘ্নহীন হয়, তার জন্য বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

 প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি ভোটকর্মীদের সহায়তায় সমস্ত প্রশাসনিক ব্যবস্থা তৈরি রাখা হয়েছে।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়


​আগামীকাল সকাল থেকেই পাহাড়ে শুরু হবে জনমত প্রকাশের পালা। এখন সাধারণ মানুষ ও প্রশাসনের লক্ষ্য একটাই—একটি সুন্দর ও অবাধ নির্বাচন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram