নিজস্ব প্রতিনিধি , কলকাতা | ১৮ই সেপ্টেম্বর :
বনগাঁ স্টেশনের এক্সট্রা রেললাইনে একটি ফেলে রাখা ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে জড়ো হয়েছিল বেশ কয়েকজন।
বনগাঁ জিআরপি থানার পুলিশ খবর পেয়ে তাদের ধরতে গেলে বেশিরভাগই পালিয়ে যায়। তাদের মধ্যে দুজনকে ধরে ফেলে পুলিশ।
থানায় এনে পুলিশ জেরা করে জানতে পারে ধৃতরা ট্রেনে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এরপরই তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সবুজ নন্দী ও ব্রিজেশ দাস। ধৃত সবুজের বাড়ি অশোকনগর এলাকায় ও ব্রিজেশের বাড়ি হাবড়া বানীপুর এলাকায়।
ব্রিজেশ হাবড়া থানায় অস্থায়ী হোমগার্ড হিসেবে কাজ করে। ধৃতদের এদিন নিজেদের
হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।