BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

রাজ্যে কি মাদকের রমরমা ব্যবসা? অসম পুলিশের জালে ফের দুই চালক

রাজ্যে কি মাদকের রমরমা ব্যবসা? অসম পুলিশের জালে ফের দুই চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি ১৮ এপ্রিল : 

তিন দিনের মাথায় ফের অসম চুরাইবাড়ি পুলিশের সাফল্য। নেশার সিরাপ সহ আটক দুই।

এবার ব্লু ডার্ট কোরিয়ারের অনলাইন সামগ্ৰী বোঝাই গাড়ি থেকে জব্দ করা হয় এই নেশার সিরাপ এসকাফ গুলো।

 শনিবার দুপুর একটা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে অসমের শ্রীভুমি জেলার চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসে AS25FC-6316 নম্বরের একটি ছয় চাকার কন্টেইনার গাড়ি।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

তখন পুলিশ "আসাম রাইনো এক্সপ্রেসের" গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন অনলাইন সামগ্ৰীর আড়ালে দুটি বড়ো কাঠের বাক্সের মধ্যে নেশার সিরাপ গুলো দেখতে পায়।

পরে বাক্স দুটি নিচে নামিয়ে তিনশো বোতল করে বারোটি কার্টুনে মোট ছয়ত্রিশশো  বোতল এসকাফ জব্দ করা হয়। যার কালোবাজারি মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা বলে জানা যায়।


এদিকে, গাড়ির সঙ্গে আটক দুই চালক মফিজুল ইসলাম (৩০), পিতা ইন্নাছ আলী,বাড়ি অসমের হাজো এলাকায় এবং অপরজন সুন্তি আলী(৪০),পিতা তফজ্জুল আলী বাড়ি নগাও জেলায়।

 চালক জানায়,সে মালগুলো গুয়াহাটি থেকে লোড করে আগরতলার লিচু বাগান এলাকায় নিয়ে যাবে।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

তাছাড়া চালকের অসংলগ্ন কথাবার্তা শুনে পুলিশের প্রাথমিক ধারণা তারা এর পূর্বেও একাজে জড়িত ছিল বলে।

 যাইহোক প্রাথমিক তদন্তের পর ইনচার্জ নিরঞ্জন দাস ধৃত দ্বয়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করেন এবং আগামীকাল সিজেএম আদালতে সোপর্দ করা হবে।

তাছাড়া একান্ডে আরো কারা জড়িত রয়েছে তার তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram