BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

উদয়পুর সুভাষ সেতু হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো ।

উদয়পুর সুভাষ সেতু হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

উদয়পুরে হঠাৎ করেই সুভাষ সেতু বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরনো সেতুতে মেরামতির কাজ চলার মাঝেই প্রশাসনের পক্ষ থেকে আকস্মিকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।

 সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী, স্কুল-কলেজ পড়ুয়া, ব্যবসায়ী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
অভিযোগ উঠেছে, কোনো রকম আগাম ঘোষণা, বিকল্প রাস্তার পর্যাপ্ত ব্যবস্থা কিংবা জনসচেতনতা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 ফলে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ঘুরপথে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হতে হয়। এরই মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই নতুন সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়াকে ঘিরেও উঠছে একাধিক প্রশ্ন।


স্থানীয়দের একাংশের দাবি, নতুন সেতুর সমস্ত কাজ এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সাইনবোর্ড ও আলোর ব্যবস্থাও চোখে পড়েনি বলে অভিযোগ।

 তড়িঘড়ি করে উদ্বোধনের আগেই সেতু খুলে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।


এদিকে প্রশাসনের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে সমালোচনা। সাধারণ মানুষের অভিযোগ, উন্নয়নের নামে পরিকল্পনাহীন কাজের ফলেই বারবার দুর্ভোগ বাড়ছে।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

 দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি স্পষ্ট নির্দেশিকা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি তুলেছেন উদয়পুরবাসী।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram