BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

এক ভয়াবহ পথদুর্ঘটনায় দুই ডেলিভারি বয়ের মর্মান্তিক মৃত্যু

এক ভয়াবহ পথদুর্ঘটনায় দুই ডেলিভারি বয়ের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি , আসানসোল:

শনিবার আসানসোলের কুমারপুর ব্রিজ সংলগ্ন জিটি রোডে এক ভয়াবহ পথদুর্ঘটনায় দুই ডেলিভারি বয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃতদের নাম কুণাল সিং ও আদিত সাউ। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন।

 

Must Read ৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন ৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন

ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান, যার ফলে দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং রাস্তার দু'পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং অবরোধ তুলে দিতে উদ্যোগী হন।

 পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

Also Read গাঁজা ভর্তি ট্রলি সহ সোনামুড়ার দুইজন সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ। গাঁজা ভর্তি ট্রলি সহ সোনামুড়ার দুইজন সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ।

বিধায়ক পুলিশকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষী গাড়িচালকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা জিটি রোডে ক্রমবর্ধমান পথদুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram