BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

মাঝপথে আটকে ট্রাক, ঘন্টার পর ঘন্টা দমবন্ধ পরিস্থিতিতে নাজেহাল যাত্রীরা!

মাঝপথে আটকে ট্রাক, ঘন্টার পর ঘন্টা দমবন্ধ পরিস্থিতিতে নাজেহাল যাত্রীরা!

চুরাইবাড়ি ২ মে :-

চলতি বর্ষা মৌসুমে অসম–ত্রিপুরা সংযোগকারী আট নম্বর জাতীয় সড়ক যেন একেবারে মরণফাঁদে পরিণত হয়েছে।

 দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটি কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে যাতায়াত ব্যবস্থা। প্রতিদিনই প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন যাত্রী চালক এবং সাধারণ পথচারীরা।


শুক্রবার দুপুর থেকে লোয়াইরপোয়া এলাকায় জাতীয় সড়কের উপর একটি ১৬ চাকার ভারী যান মারাত্মকভাবে ফেঁসে যায়।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 এর জেরে মুহূর্তের মধ্যেই সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা।

 অভিযোগ প্রায় দুই ঘণ্টা অতিক্রান্ত হলেও সড়ক নির্মাণ সংস্থার কোনও দায়িত্বশীল আধিকারিককে ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা যায়নি।

এতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা এবং যানচালকরা। জানা গেছে, আসামের লোয়াইরপোয়া–হাতিখিরা ২০ নম্বর বাইপাসে ভারতমালা প্রকল্পের কাজ চলার কারণে এই রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে।

ফলে বিকল্প হিসেবে লোয়াইরপোয়া বাজার এলাকার সরু ও দুর্বল সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। অতিরিক্ত চাপের কারণে অল্প সময়ের মধ্যেই এই সড়কটির বেহাল দশা তৈরি হয়েছে।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

 স্থানীয়দের দাবি সড়ক নির্মাণ সংস্থা পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামত করা হবে।

 কিন্তু বাস্তবে এই প্রতিশ্রুতির কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। উল্টে সমস্যার সমাধানে উদাসীন মনোভাব নিয়েই চলছে কাজ।

এখন বড় প্রশ্ন এই মরণফাঁদে পরিণত জাতীয় সড়ক থেকে আটকে পড়া যানবাহন কীভাবে উদ্ধার হবে? এবং কবে নাগাদ স্বাভাবিক হবে যাতায়াত ব্যবস্থা? উত্তর খুঁজছে সাধারণ মানুষ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram