BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

শিলাছড়িতে যাতায়াত নিয়ে চরম দুর্ভোগ, প্রশাসনের ভূমিকা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন

শিলাছড়িতে যাতায়াত নিয়ে চরম দুর্ভোগ, প্রশাসনের ভূমিকা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি , করবুক  : 

শিলাছড়ি ব্লকের অন্তর্গত হাজাছুড়ি লোহার জাতীয় সড়কের কাজের জন্য যাতায়াত করা একটি পাথর বোঝায় মালবাহী ট্রাকের কারণে ভেঙে যায় বলে অভিযোগ স্থানীয়দের।

যাওয়ার পর ঘোড়াকাপ্পা থেকে শিলাছড়ি হয়ে আগরতলা যাওয়ার প্রধান সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু ।

এর ফলে প্রতিদিন যাত্রী, রোগী ,ছাত্র-ছাত্রী এবং ব্যবসায়ীদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক মানুষ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সেতু পাশ দিয়ে ছড়া পার হয়ে যাতায়াত করছেন।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

সামান্য একটি বাঁশ এবং লোহার ফাঁদ দিয়ে তরী অস্থায়ী পথ ব্যবহার করে মানুষ চলাচল করতে বাধ্য হচ্ছেন।

 বিশেষ করে বিদ্যালয়ে যাওয়া আসার সময় ছোট ছোট ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে গভীর উদ্যোগ দেখা দিয়েছে।

কোন দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে ? সেই প্রশ্ন তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা। ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার থাকার পরেও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।

আর অন্যদিকে শাসকদলের নেতৃত্বরা বিভিন্ন রাজনৈতিক জনসভা অথবা কোন সরকারি অনুষ্ঠানে তাদের গালভরা বক্তব্য শুনে থাকেন সাধারণ মানুষকে।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

বর্তমানে বর্ষার কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। হঠাৎ বৃষ্টি হলে ছড়ায় জল বৃদ্ধি পেতে পারে এবং পিচ্ছিল পথে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

 স্থানীয়দের অভিযোগ সেতু ভেঙে যাওয়ার একমাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কোন দপ্তরের পক্ষ থেকে তাই সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি।

এলাকাবাসীর দাবি, দ্রুত সেতু মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হোক অথবা অস্থায়ীভাবে নিরাপদ বিকল্প ব্যবস্থা করা হোক ।

 কারণ এ রাস্তার উপর নির্ভর করে বহু মানুষের দৈনন্দিন জীবন ,শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা বাণিজ্য।

প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এর অপেক্ষায় রয়েছেন শিলাছড়ির সাধারণ মানুষ ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram