BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

রাবার বাগানে অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা

রাবার বাগানে অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি , লুধুয়া : 

দক্ষিন  ত্রিপুরার পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা।

বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আজ সকাল থেকে বাগান চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। এমনকি দাবি না মানা হলে আগামী ১২ জুন থেকে কর্মবিরতিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ সকাল ৯টা থেকে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, মাত্র ৯ মাস আগে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফটিক জমাতিয়া।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 অল্প সময়ের মধ্যেই তিনি বাগানের উন্নয়ন, শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা পালন করেন।

শ্রমিকদের দাবি, ফটিক জমাতিয়ার নেতৃত্বে বাগানের কাজকর্মে স্বচ্ছতা ও গতি এসেছে। তাই হঠাৎ করে তাকে বদলির সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ।


বর্তমানে এই রাবার বাগানের উপর প্রায় ১৬০টি পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল।

 শ্রমিকদের আশঙ্কা, নতুন কর্মকর্তা আসার ফলে চলমান উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হতে পারে।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram