BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বাইসাইকেল চালিয়ে অফিসে গিয়েছেন জেলাশাসক। পেছনে দৌড়াচ্ছে নিরাপত্তারক্ষী । সমালোচনা সর্বত্র ।

বাইসাইকেল চালিয়ে অফিসে গিয়েছেন জেলাশাসক। পেছনে দৌড়াচ্ছে নিরাপত্তারক্ষী । সমালোচনা সর্বত্র ।


নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :

দেশজুড়ে জ্বালানি সাশ্রয়ের আহ্বানকে বাস্তবে রূপ দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল গোমতী জেলা প্রশাসন।

 দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তাকে সামনে রেখে সোমবার সকালে গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের নিজের সরকারি কোয়ার্টার থেকে সাইকেল চালিয়ে অফিসে পৌঁছান।


এই উদ্যোগ শুধু প্রতীকী নয়, বরং প্রশাসনিক স্তরে একটি বাস্তব পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

জেলাশাসক জানান, এখন থেকে প্রতি সোমবার জেলা প্রশাসনের সকল কর্মী—জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক থেকে শুরু করে অন্যান্য দপ্তরের কর্মচারীরাও—সাইকেল অথবা পায়ে হেঁটে অফিসে আসবেন এবং একইভাবে বাড়ি ফিরবেন।


সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিঙ্কু লাথের বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় অত্যন্ত জরুরি। আমরা যদি ছোট ছোট উদ্যোগ নিই, তবে সামগ্রিকভাবে বড় পরিবর্তন আনা সম্ভব।

 তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়াবে এবং অনেকেই এতে অনুপ্রাণিত হবেন।


এছাড়াও তিনি স্পষ্ট করেন যে, বর্তমানে গোমতী জেলায় পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে সাশ্রয়ী মনোভাব গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

 জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী পদক্ষেপ ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে এবং পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram