BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

জেলা হাসপাতাল এখন এক নয়া মাইলফলকের সাক্ষী, কোন বিশেষ সুফল পেতে চলেছেন সাধারণ মানুষ?

জেলা হাসপাতাল এখন এক নয়া মাইলফলকের সাক্ষী, কোন বিশেষ সুফল পেতে চলেছেন সাধারণ মানুষ?

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :

 ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে এক নতুন মাইল ফলক স্পর্শ করলে গোমতী জেলা হাসপাতাল।

ভারত সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে হাসপাতালটি মর্যাদাপূর্ণ জাতীয় গুনমান নিশ্চিতকরণ মান সংশাপত্র অর্জন করেছে।

২০২৬ সালের ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাহ্যিক মূল্যায়নে হাসপাতালের ১৪ টি বিভাগে মূল্যায়ন করা হয়। গোমতী জেলা হাসপাতালের সামগ্রিক স্কোর ছিল ৯৭.০৯ শতাংশ যা প্রয়োজনীয় ৭০ শতাংশ এর অনেক বেশি। ‌

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 সমস্ত প্রত্যয়ন মানদন্ড পূর্ণভাবে পূরণ করা হয়েছে । এই স্কোর রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত সর্বোচ্চ। এই গোটা বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় গোমতী টেপানিয়া হাসপাতালের এম এস এর কক্ষে সাংবাদিক সম্মেলন করেন গোমতী জেলা শাসক রিঙ্কু লাথের সহ জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারী সহ অন্যান্য ডাক্তাররা।

এদিনের সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান , জাতীয় গুণমান নিশ্চিতকরণ মানে জরুরি বিভাগ সর্বোচ্চ ৯৮.৬৫ শতাংশ ।

 এরপর শিশু বহির্বিভাগ ৯৮.১৪ শতাংশ স্কোর অর্জন করে। ‌ ক্লিনিক্যাল সার্ভিসেস বিভাগে স্কোর ৯৮.০৫ শতাংশ ।

 এদিনের সাংবাদিক সম্মেলনে জেলা হাসপাতালের নানা উন্নয়নমূলক কাজের শংসাপত্র তুলে ধরেন জেলা শাসক।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram