BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ভোর হতেই সীমান্তজুড়ে তৎপরতা, একের পর এক অভিযানে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভোর হতেই সীমান্তজুড়ে তৎপরতা, একের পর এক অভিযানে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামুরা :  

 ভোর থেকে পরপর তিনটি অভিযানে বাজেয়াপ্ত হল ৮০ বান্ডিল কাপড় ও প্রায় ৭৪ কেজি গাঁজা। আটক করা হয়েছে দুটি বোলেরো ও একটি ই-রিকশা।

গ্রেপ্তার ২ জন।প্রথম ঘটনা রাঙ্গামুরায়। আজ ভোর সাড়ে তিনটায় গোপন খবরের ভিত্তিতে ওসি রতন রবি দাস, এসআই প্রসেনজিৎ গোপে ও এসআই নিরণ দেববর্মার নেতৃত্বে পুলিশ দুটি বোলেরো গাড়ি আটক করে।

গাড়ি দুটি থেকে ৮০ বান্ডিল কাপড় উদ্ধার হয়। চালকরা কোনও বৈধ কাগজ দেখাতে না পারায় চোরাচালানের সন্দেহে বিএনএসএস-এর ১০৬ ধারায় মাল বাজেয়াপ্ত করা হয়েছে।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

দ্বিতীয় অভিযান রাধানগর ০২ নং টিলায়। পুলিশ ও জেলা মোবাইল ফরেনসিক দল যৌথভাবে একটি ই-রিকশা আটক করে। তল্লাশিতে উদ্ধার হয় ৪০ কেজি ৪২০ গ্রাম শুকনো গাঁজা।

 ঘটনায় ডিমাতালির ত্রিদীপ সাহা ও এক নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে।তৃতীয় অভিযান রাজনগর মুসলিম পাড়ায় আইবিবি বেড়ার কাছে।

পরিত্যক্ত স্থান থেকে ২টি প্লাস্টিকের বস্তায় ১৬টি ২ কেজি ও ২টি ১ কেজি ওজনের মোট ১৮টি প্যাকেটে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

 দাবিহীন হওয়ায় মাল বাজেয়াপ্ত করে মালিকের খোঁজ চলছে। পিআর বাড়ি থানার এসআই রতন রবি দাস, জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা এক রাতে তিনটি জায়গায় অভিযান চালাই।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

 কাপড়ের কোনও কাগজ ছিল না। গাঁজার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। চোরাচালান রুখতে আমাদের অভিযান জারি থাকবে।”


এক রাতে ৭৪ কেজির বেশি গাঁজা ও ৮০ বান্ডিল কাপড় বাজেয়াপ্ত। সীমান্ত এলাকায় চোরাচালান রুখতে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram