BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

যাত্রীবাহী বাসে করে বাড়ি ফিরলেন শাসকের বিধায়ক ।

যাত্রীবাহী বাসে করে বাড়ি ফিরলেন শাসকের বিধায়ক ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর  :


গোটা বিশ্বব্যাপী চলছে তেলের সংকট। ‌ এর ফলে বহু দেশে ইতিমধ্যেই অর্থনৈতিক এক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

তার থেকে বাদ যায়নি গোটা ভারত বর্ষ । গত কয়েকদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে আবেদন করেছিলেন এক বছর স্বর্ণ না কেনার জন্য।

 পাশাপাশি তিনি আবেদন রেখেছিলেন জ্বালানি সাশ্রয় করার জন্য।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে উত্তর পূর্বাঞ্চলের বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা সরকারের বিভিন্ন মন্ত্রী এবং বিধায়ক নিজেদের জন্য রাখা বিভিন্ন নিরাপত্তা গাড়ি ইতিমধ্যেই ত্যাগ করেছেন।

 শনিবার সকাল ১১ টায় গোমতী জেলাশাসকের কনফারেন্স হল ঘরে প্রশাসনিক এক বৈঠক অনুষ্ঠিত হয়।

সে বৈঠকে যোগ দেওয়ার জন্য অমরপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রঞ্জিত দাস নিজের ব্যক্তিগত গাড়ি ত্যাগ করে সাধারণ যাত্রীবাহী বাস গাড়ি চেপে উদয়পুরে আসেন এবং পুনরায় অমরপুরে যাত্রীবাহী বাসে করে পুনরায় অমরপুর, তার নিজ বাসভবনে চলে যান।

কিন্তু সাধারণ জনগণের মধ্যে একটি প্রশ্ন প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে ।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

কতদিন এইভাবে সাধারণ বাসে চলাচল করবে বিধায়ক এবং মন্ত্রীগণ। শুধু কি লোক দেখানো ?

 নাকি গোটা বছর এভাবে সাধারণ মানুষের সাথে যাত্রীবাহী বাসে করে চলাচল করবে।

সেদিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কর্মীরা বলছেন সেটা শুধু সাধারণ মানুষকে দেখানো ছাড়া আর অন্য কিছু নয়।

তর্ক এবং যুক্তি সহকারে বিভিন্ন মহলে চলছে আলোচনা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram