BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

রাস্তা নাকি মৃত্যুফাঁদ? কলমক্ষেতের এই দৃশ্য ঘিরে শুরু জোর চর্চা

রাস্তা নাকি মৃত্যুফাঁদ? কলমক্ষেতের এই দৃশ্য ঘিরে শুরু জোর চর্চা

নিজস্ব প্রতিনিধি , কলমক্ষেত : 


রাস্তা নাকি নরক যন্ত্রণা? প্রতিনিয়ত জীবন হাতে নিয়ে, চরম বিপদ আর ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

 কখনো বাইক, কখনো চারচাকা গাড়ি, আবার কখনো বাইসাইকেল নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করাটা এখন এক বড় অগ্নপরীক্ষার শামিল হয়ে দাঁড়িয়েছে।


​পুরো রাস্তা জুড়ে এখন শুধুই জল আর কাদা। দেখে বোঝার উপায় নেই এটি কোনো সড়ক নাকি কোনো ডোবা! রাস্তার কোনো কোনো অংশ এতটাই ভেঙে চুরমার হয়ে গিয়েছে যে, তা এখন প্রায় শেষ পর্যায়ে এসে ঠেকেছে।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫


​আমরা কথা বলছি মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের খামারবাড়ি রাস্তাটিকে নিয়ে। প্রায় ৮০ থেকে ৯০টি পরিবারের বসবাস এই এলাকায়।

 প্রতিদিন এই ভাঙাচোরা কাদা-জলে ভরা রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এই বিপুল সংখ্যক মানুষকে।

অথচ, এলাকাবাসীর অভিযোগ— রাস্তাটিকে সংস্কার করা বা পাকা ঢালাই রাস্তায় রূপান্তরিত করার জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও, আজ পর্যন্ত প্রশাসনের কোনো হেলদোল নেই।

কোনো এক অদৃশ্য কারণে প্রশাসনের চোখ এড়িয়েই রয়ে গেছে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি।
​স্থানীয়দের ক্ষোভ, আগে যাও বা কিছুটা ইটের সলিং ছিল, আজ রক্ষণাবেক্ষণের অভাবে তার আর কোনো অস্তিত্বই অবশিষ্ট নেই।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

 সামান্য একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা মরণফাঁদে পরিণত হয়। এখন দেখার, এই খবর সম্প্রচারিত হওয়ার পর কুম্ভকর্ণ রূপী প্রশাসনের ঘুম ভাঙে কিনা?

 এলাকার ৮০-৯০টি পরিবারের এই দুর্ভোগের কি আদৌ অবসান ঘটবে?

 নাকি আগামীদিনেও এই নরক যন্ত্রণার মধ্য দিয়েই যাতায়াত করতে হবে খামারবাড়ির বাসিন্দাদের?

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram