BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

মনশ্রীকে বাঁচানোর প্রার্থনায় মাতাবাড়ি! এক মানবিক উদ্যোগে আলোড়ন

মনশ্রীকে বাঁচানোর প্রার্থনায় মাতাবাড়ি! এক মানবিক উদ্যোগে আলোড়ন

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :

ত্রিপুরার হাঁপানিয়ার বাসিন্দা দুই বছর বয়সী মনশ্রী চৌধুরী স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামক এক বিরল জিনগত রোগে আক্রান্ত।

তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৮ কোটি টাকা, যা জোগাড় করা তাঁর পরিবারের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। ফলে ছোট্ট এই শিশুটির জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সমগ্র ত্রিপুরাবাসী।

পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ একযোগে এগিয়ে এসেছেন আর্থিক সহায়তা প্রদানে। এই প্রেক্ষিতে বুধবার উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেন মন্দিরের পুরোহিতবৃন্দ।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

ছোট্ট মনশ্রীর দ্রুত সুস্থতা কামনায় মাতা সুন্দরী মায়ের চরণে পূজা ও যজ্ঞের আয়োজন করা হয়। ভক্তিভরে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার আরোগ্য কামনা করে প্রার্থনা জানান পুরোহিতরা।


এ প্রসঙ্গে মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তী জানান, ছোট্ট এই মেয়েটির সুস্থতার জন্য আমরা মাতা সুন্দরী মায়ের কাছে প্রার্থনা করেছি। মায়ের কৃপায় যেন সে দ্রুত আরোগ্য লাভ করে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে—এই কামনাই আমাদের সকলের।


তিনি আরও বলেন, এই ধরনের সংকটময় সময়ে সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানবিকতার এই উদ্যোগই একদিন মনশ্রীর জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়


উল্লেখ্য, ইতিমধ্যেই মনশ্রীর চিকিৎসার জন্য বিভিন্ন মাধ্যমে তহবিল সংগ্রহ শুরু হয়েছে।

 সমাজের প্রতিটি মানুষের সামান্য সহানুভূতি ও সহযোগিতাই পারে এই শিশুটির জীবন বাঁচাতে—এমনটাই মত সকলের।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram