BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ত্রিপুরায় পুলিশ বাহিনীর রেশন মানি বন্ধ! ক্ষুব্ধ অনাহারে রক্ষক

ত্রিপুরায় পুলিশ বাহিনীর রেশন মানি বন্ধ! ক্ষুব্ধ অনাহারে রক্ষক

নিজস্ব প্রতিনিধি ,  আগরতলা :  

ত্রিপুরা রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে!

বিগত দুই মাস যাবৎ ত্রিপুরা পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মীদের প্রাপ্য ‘রেশন মানি’ সম্পূর্ণ বন্ধ রয়েছে! যার ফলে এক চরম অবর্ণনীয় ও দুর্বিষহ সংকটের সম্মুখীন হয়েছেন রাজ্যের হাজার হাজার পুলিশ কর্মী ও তাঁদের পরিবারবর্গ!

অত্যন্ত পরিতাপের বিষয় এই যে,দিন-রাত এক করে যে বাহিনী রাজ্যের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখছে,আজ চরম উদাসীনতায় তাঁদেরই অনাহারে দিনযাপন করতে হচ্ছে!শাসন ব্যবস্থার এই দ্বিচারিতা অত্যন্ত প্রকট এবং নিন্দনীয়!

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

একদিকে যখন বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং বিধায়কদের সুযোগ-সুবিধা,বেতন ও ভাতা প্রতি মাসে নিয়ম মেনে সুনির্দিষ্ট সময়ে কোষাগার থেকে অবলীলায় মিটিয়ে দেওয়া হচ্ছে

ঠিক অন্যদিকে তখন রাজ্যের আসল রক্ষকদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে!

প্রতি মাসে পুলিশ কর্মীরা মূল বেতনের বাইরে যে মাত্র দুই হাজার টাকা রেশন মানি বাবদ পেয়ে থাকেন,তা গত দুই মাস ধরে সম্পূর্ণ গায়েব!

জনগণের করের টাকায় জনপ্রতিনিধিদের বিলাসিতা অক্ষুণ্ণ থাকলেও,আইন প্রয়োগকারী সংস্থার এই সামান্যতম আর্থিক প্রাপ্য আটক

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

এই রেশন মানি কোনো দয়া বা অনুদান নয়,এটি তাঁদের কঠোর পরিশ্রমের আইনগত অধিকার!

কর্তব্যরত পুলিশ কর্মীদের ক্ষোভ ও হতাশা আজ চরম সীমায় পৌঁছেছে!এই তীব্র আর্থিক অনটন ও মানসিক চাপ নিয়ে কীভাবে একটি বাহিনী রাজ্যের আইন-শৃঙ্খলা সুরক্ষিত রাখবে,সেই প্রশ্ন আজ অবধারিতভাবে উঁকি দিচ্ছে!

বর্তমান সরকারের এই চরম উদাসীনতা ও সংবেদনহীনতা সামগ্রিক পুলিশ প্রশাসনের মেরুদণ্ডকে দুর্বল করে দিচ্ছে!

অবিলম্বে এই অমানবিক ও বৈষম্যমূলক নীতির অবসান ঘটিয়ে পুলিশ বাহিনীর বকেয়া রেশন

 মানি অনতিবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি তীব্র দাবি জানানো হচ্ছে!অন্যথায়,এই পুঞ্জীভূত ক্ষোভের আগুন আগামীদিনে প্রশাসনের ভিত নাড়িয়ে দিতে পারে বলে সূত্রের দাবি ।

 

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram