BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

কাঞ্চনমালায় হঠাৎ বাড়ল আতঙ্ক! এক রাতের পরিস্থিতিতে চাপে প্রশাসন, সামনে এল বড় অভিযোগ

কাঞ্চনমালায় হঠাৎ বাড়ল আতঙ্ক! এক রাতের পরিস্থিতিতে চাপে প্রশাসন, সামনে এল বড় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি , কাঞ্চনমালা  :-

সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা বাজারের উপ প্রধানের বাড়িতে সহ আরো কয়েকটি বাড়ি ঘরে বন্যার জল প্রবেশ, আতঙ্কিত উপ প্রধানসহ বেশ কয়েকটি পরিবার।

 জানা গেছে স্থানীয়দের বাধা উপেক্ষা করে কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা লিল্টু দেবনাথ তার নিজের জমিতে একটি পুকুর খনন করে, কিন্তু পুকুর খনন করার সময় জল নিষ্কাশনের জন্য কোন প্রকার ড্রেইন নির্মাণ করেনি।

যার ফলে এই কয়েকদিনের বৃষ্টিতে কাঞ্চনমালা পূর্ব বাজারের একাংশে বন্যার জল জমে যায়। যার ফলে কাঞ্চন মালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরচুৎ রায়, মদন পালসহ একাধিক বাড়ি ঘরে জল প্রবেশ করে।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

ভুক্তভোগীরা জানিয়েছেন এর আগে কখনো বাজারের এই জায়গায় বন্যার জল প্রবেশ করেনি কেননা জল নিষ্কাশনের নির্দিষ্ট জায়গা ছিল। অভিযোগ বাজারের পার্শ্ববর্তী লিল্টু দেবনাথ পুকুর খনন করার পর জল নিষ্কাশনের জায়গা না করায় আজ এইভাবে বন্যার জল প্রবেশ করেছে।

 ভুক্তভোগীরা জানিয়েছেন বন্যার জল প্রবেশ করায় তাদের বাড়ি ঘরে ফাটল দেখা দিয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

 জানা গেছে লিল্টু দেবনাথ যখন পুকুর খনন করেছিল তখন এলাকার তরফ থেকে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

 এরপর সোমবারের এই পরিস্থিতির খবর পেয়ে প্রশাসনের তরফ থেকে বিক্রম নগরের তহশীলদের এবং ডুকলি রেভিনিউ সার্কেলের ডিসিএম এই বন্যা পরিস্থিতি

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

 খতিয়ে দেখেন এবং এই সমস্যাটি দ্রুত সমাধানের লক্ষ্যে তারা পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতে এক জরুরী সভায় বসেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram