BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

মাতাবাড়িতে নতুন পীঠম নিয়ে জোর প্রস্তুতি, কেন বাড়ছে আগ্রহ?

মাতাবাড়িতে নতুন পীঠম নিয়ে জোর প্রস্তুতি, কেন বাড়ছে আগ্রহ?

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 


মাতাবাড়ি রামঠাকুর আশ্রম সংলগ্ন কল্যাণ সাগরের পূর্ব পাড়ে শ্রী মাতা ত্রিপুরাসুন্দরী সিদ্ধ পীঠম ট্রাস্টের উদ্যোগে আগামী ১ থেকে ৩ জুলাই ‘ভূমি পূজা’ ও মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূজ্য গুরুজি আচার্য শঙ্কর জী, এন মুরোলিধরন, পার্থ সারথি দাস, প্রশান্ত পোদ্দারসহ অন্যান্যরা।


 পূজ্য গুরুজি আচার্য শঙ্কর জী জানান, বিধায়ক অভিষেক দেবরায়ের ভাবনায় এবং দেবীর কৃপায় এই পীঠম প্রতিষ্ঠা একটি আধ্যাত্মিক ও সামাজিক পুনর্জাগরণের উদ্যোগ। এই পীঠমে ভক্তি, জ্ঞান, সেবা ও সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বয়ে সকলের জন্য উন্মুক্ত একটি আধ্যাত্মিক কেন্দ্র গড়ে তোলা হবে।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

এখানে শ্রীবিদ্যা সাধনা, শাস্ত্রচর্চা, যুবসমাজের নৈতিক শিক্ষা, মানবসেবা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্ব দেওয়া হবে।


প্রতিষ্ঠা মহোৎসবের কর্মসূচি অনুযায়ী ১ জুলাই অখণ্ড সংকীর্তন, ধর্মধ্বজ যাত্রা; ২ জুলাই গুরুপূজা ও দীপ মহোৎসব; এবং ৩ জুলাই কলশ যাত্রা, কন্যাকুমারী পূজা ও ভূমি পূজন অনুষ্ঠিত হবে।

এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও বিধায়ক অভিষেক দেবরায় উপস্থিত থাকবেন।

উদ্যোক্তাদের মতে, এই পীঠম ভবিষ্যতে সাধনা ও মানবসেবার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram