BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

সাংবাদিক আক্রান্ত : টি ডব্লিউ জে এ এর নিন্দা, দোষীকে গ্রেপ্তার ও শাস্তির দাবি

সাংবাদিক আক্রান্ত :  টি ডব্লিউ জে এ এর  নিন্দা,  দোষীকে গ্রেপ্তার ও  শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি , আগরতলা  :


রাজ্যে সাংবাদিক আক্রান্তের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।

এবার আগরতলা শহরের রাধানগরে আক্রান্ত হল চিত্র সাংবাদিক  বিজয় দেবনাথ ।  শুক্রবার রাধানগর পেট্রোল পাম্প প্রাঙ্গণে এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে । 

সকলে  সুশৃংখল ভাবেই পেট্রোল নিচ্ছিলেন । এমন সময় রাধানগর অটোস্ট্যান্ডের এক অটোচালক  অটো নিয়ে পেট্রোল পাম্পে তেল নিতে আসেন ।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

তিনি গায়ের জোরে বাইকারদের লাইন ঠেলে অটো ভেতরে নিয়ে যেতে চান । তখন এক গ্রাহক  এর প্রতিবাদ জানান ।

অটোচালক ওই  গ্রাহকের সাথে দুর্ব্যবহার করেন । উনার  পেছনেই  লাইনে দাঁড়িয়ে ছিলেন সাংবাদিক বিজয় দেবনাথ ।

তিনি অটো চালকের ব্যবহারের প্রতিবাদ জানান  । এতে আরো ক্ষিপ্ত হয়ে অটোচালক  একটি বাইক থেকে হেলমেট নিয়ে বিজয় দেবনাথের  উপর আক্রমণ করে  ।

তাতে চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ রক্তাক্ত হন।  পূর্ব আগরতলা থানার পুলিশ অটোটি আটক করলেও অভিযুক্ত চালক পলাতক।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট  এসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী আটো চালককে গ্রেপ্তার করে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। 



Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram