BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

উদয়পুরে প্রশাসন ও জাতীয় মহিলা কমিশন এক মঞ্চে, বাল্যবিবাহ ইস্যুতে বাড়ল জোর চর্চা

উদয়পুরে প্রশাসন ও জাতীয় মহিলা কমিশন এক মঞ্চে, বাল্যবিবাহ ইস্যুতে বাড়ল জোর চর্চা

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :


সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূল এবং নারী ও শিশুদের অধিকার সুরক্ষার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে। জাতীয় মহিলা

 কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর জীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাল্যবিবাহের সামাজিক প্রভাব নিয়ে বিশদ আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা

 বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি তুলে ধরে বলেন, অল্প বয়সে বিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ উন্নয়নের পথে বড় বাধা। তারা

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 আরও জানান, সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই সামাজিক কুফল থেকে মুক্তি পাওয়া সম্ভব।


এই অনুষ্ঠানে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা বিভাগের মন্ত্রী টিঙ্কু রায়, গোমতি জেলার জেলাশাসক রিঙ্কু লাথের এবং জেলা পুলিশ সুপার

 অরিন্দম দাস সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পরবর্তী পর্বে ‘সুরক্ষা ও প্রয়োগ—আইনসম্মত বয়স সমুন্নত রাখা এবং মাঠ পর্যায়ে শিশুদের

 অধিকার রক্ষা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই পর্বে মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় আইন প্রয়োগের গুরুত্ব এবং প্রশাসনের ভূমিকা সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

 তিনি জানান, বাল্যবিবাহ রোধে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়, তার সঠিক প্রয়োগ ও জন সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এছাড়াও, আইসিএফএআই বিশ্ববিদ্যালয় (আইন)-এর

 সহকারী অধ্যাপক অনিন্দিতা চৌধুরী ‘বিবাহের আইনসম্মত বয়স এবং বাল্যবিবাহ নিরোধ আইন অনুধাবন’ শীর্ষক আলোচনায় আইনের সীমা, ক্ষমতা এবং আইন ভঙ্গের ফলে সম্ভাব্য

 শাস্তির বিষয়ে বিশদ ব্যাখ্যা দেন। তিনি বলেন, আইন সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে সমাজে এই ধরনের অপরাধ অনেকাংশে কমানো সম্ভব।


সার্বিকভাবে, এই সচেতনতা কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন, সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণেই একটি সচেতন, শিক্ষিত ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram