BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

চুরাইবাড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টাল স্কুল পড়ুয়া বোঝাই হাই স্পিড টমটম,আহত ৭

চুরাইবাড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টাল স্কুল পড়ুয়া বোঝাই হাই স্পিড টমটম,আহত ৭

চুরাইবাড়ি প্রতিনিধি।১৫ মে।।


শুক্রবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল চুরাইবাড়ি থানা এলাকা।একটি কুকুর বাঁচাতে গিয়ে অসম-আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়  স্কুল পড়ুয়া বোঝাই হাই স্পিড টমটম।

এই ঘটনায় অটোতে থাকা ওসেন হার্ট ইংলিশ মিডিয়াম স্কুলের সাতজন ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর এবং একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ ওসেন হার্ট ইংলিশ মিডিয়াম স্কুলের সাতজন পড়ুয়া একটি অটো করে অসমের খাসিয়া পুঞ্জি থেকে স্কুলে যাচ্ছিল।সে সময় চুরাইবাড়ি কুর্তা গাছ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপর অটোটির সামনে একটি কুকুর পড়ে গেলে চালক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার ওপরই সম্পূর্ণভাবে উল্টে যায়।

Must Read ৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন ৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন

 দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই প্রাথমিক উদ্ধারকার্যে হাত লাগান।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত সাতজনের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনজন ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এর মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। এদিকে দুর্ঘটনার খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওসেন হার্ট ইংলিশ মিডিয়াম স্কুলের অভিভাবক মহলে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত অটোটি উদ্ধার করেছে। স্কুল যাতায়াতের ক্ষেত্রে অটোর অতিরিক্ত গতিবেগ বা যান্ত্রিক ত্রুটি এই দুর্ঘটনার কারণ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Also Read গাঁজা ভর্তি ট্রলি সহ সোনামুড়ার দুইজন সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ। গাঁজা ভর্তি ট্রলি সহ সোনামুড়ার দুইজন সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ।


দমকল বাহিনীর এক কর্মী জানান,খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাচ্চাদের উদ্ধার করি।

. সবাইকে কদমতলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। আহত পড়ুয়াদের সুস্থতা কামনায় উদ্বিগ্ন তাঁদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram