BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

অর্ধ কোটি টাকার নিষিদ্ধ নেশার সিরাপ জব্দ অসম চুরাইবাড়িতে। ধৃত চালক।

অর্ধ কোটি টাকার নিষিদ্ধ নেশার সিরাপ জব্দ অসম চুরাইবাড়িতে। ধৃত চালক।

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি ১০ জুন :-

অসম-ত্রিপুরা সীমান্তের অসম চুরাইবাড়ি চেক গেটে তল্লাশি চালিয়ে এক বিশাল সাফল্য পেলো পুলিশ।

আলু পাচারের আড়ালে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ জব্দ করেছে চুরাইবাড়ি চেক গেটের পুলিশ কর্মীরা।উদ্ধারকৃত এই নিষিদ্ধ সিরাপের কালোবাজারি মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে।

এই ঘটনায় লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর বারোটা নাগাদ অসমের বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ী চেক পোস্টে একটি বারো চাকার PB08CX-5608 নম্বরের লরি আসে।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

তখন কর্মরত পুলিশ কর্মীরা গাড়িটি রুটিন তল্লাশি চালায়।উপর থেকে লরিটিতে শুধু আলুর বস্তা বোঝাই করা আছে বলে অনুমান হলেও,পুলিশ কর্মীরা তল্লাশি জারি রাখেন।

এক পর্যায়ে আলুর বস্তাগুলো সরাতেই বেরিয়ে আসে নিষিদ্ধ কফ সিরাপের কার্টুনগুলো।লরিটিতে তল্লাশি চালিয়ে পুলিশ মোট ৯২টি কার্টুন উদ্ধার করে।

এই কার্টুনগুলো থেকে সর্বমোট ১৪,১০০ বোতল নিষিদ্ধ এস কফ সিরাপ জব্দ করা হয়েছে।পুলিশের অনুমান আন্তর্জাতিক বাজারে এবং মাদক চোরাকারবারিদের কাছে এই জব্দকৃত কফ সিরাপের আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

পাচারের অভিযোগে পুলিশ লরির চালককে হাতেনাতে গ্রেপ্তার করেছে।ধৃত চালকের নাম যোগেশ কুমার তার বাড়ি পাঞ্জাবে।সে জানায় শিলিগুড়ি থেকে আলু নিয়ে আগরতলা যাচ্ছিল।পুলিশ ইতিমধ্যেই নিষিদ্ধ কফ সিরাপগুলো বাজেয়াপ্ত করেছে।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আসছিল এবং ত্রিপুরার কোথায় তা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল,তা জানতে ধৃত চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে চুরাইবাড়ি থানার পুলিশ।

এই চক্রের পেছনে আর কে বা কারা জড়িত রয়েছে,তা খতিয়ে দেখতে তদন্ত শুরু  করেছেন ইনচার্জ নিরঞ্জন দাস।

তাছাড়া ধৃত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram