BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

আইনের রক্ষক না কি পরকীয়া নায়ক? অসমে পুলিশ কনস্টেবলকে বেঁধে গণপিটুনি কেন দিল জনতা?

আইনের রক্ষক না কি পরকীয়া নায়ক? অসমে পুলিশ কনস্টেবলকে বেঁধে গণপিটুনি কেন দিল জনতা?

নিজস্ব প্রতিনিধি , আসাম  : 

মাঝ দুপুরে লোয়াইরপোয়া এলাকায় জাতীয় সড়কের উপর চাঞ্চল্যকর ঘটনা। অন্যের স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগে ধরা পড়লেন এক ব্যক্তি

 তাও আবার অভিযোগ উঠেছে তিনি ত্রিপুরা পুলিশের কর্মী। ঘটনার বিবরণে জানা যায় ত্রিপুরার ধর্মনগর এলাকার বাসিন্দা সুমন শর্মা অসমের শ্রীভূমি জেলার আসিমগঞ্জে অবস্থিত

 একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে কর্মরত। কাজের সূত্রে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকার সুযোগে সুমনের স্ত্রী’র সঙ্গে

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন প্রশান্ত মল্লিক (ওরফে রাজু)নামে এক ব্যক্তি তিনি ত্রিপুরা পুলিশের সিনিয়র কনস্টেবল।

  দুপুর প্রায় ১টা নাগাদ সুমন শর্মা কর্মস্থলে ব্যস্ত থাকার সুযোগে প্রশান্ত মল্লিক তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

 বিষয়টি জানতে পেরে সুমন শর্মা ও তার সহকর্মীরা দ্রুত তাদের পিছু নেন। অবশেষে লোয়াইরপোয়া বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের সামনে এসে তাদের আটক করতে সক্ষম হন তারা।


এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জাতীয় সড়কে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। দুজনকেই উত্তেজিত জনতা উদ্যম মধ্যম দেয়।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

পরে খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত প্রশান্ত মল্লিক ও মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়।

 বর্তমানে পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram