BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

গোমতী জেলায় শুরু হচ্ছে সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ!

গোমতী জেলায় শুরু হচ্ছে সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ!

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :

গোমতী জেলায় শুরু হচ্ছে সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ!

আজ ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব  কিরণ গিট্টে আজ গোমতী জেলার চন্দ্রপুর সমন্বিত আয়ুষ হাসপাতাল (অস্থায়ী ক্যাম্পাস) এবং তেপানিয়ায় প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শন করেছেন।

তিনি বলেন,  গোমতী জেলায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের যাত্রা শুরু হতে চলেছে। চন্দ্রপুরের সমন্বিত আয়ুষ হাসপাতালকে আপাতত অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হবে ।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

এখন থেকে ত্রিপুরার ছাত্র-ছাত্রীদের বিএএমএস (BAMS) ডিগ্রির জন্য আর রাজ্যের বাইরে যেতে হবে না। আগামী ১৫ দিনের মধ্যে চন্দ্রপুরের অস্থায়ী ক্যাম্পাসে আধুনিক শ্রেণিকক্ষ এবং হোস্টেলসহ যাবতীয় পরিকাঠামো প্রস্তুত হয়ে যাবে এবং প্রথম পর্যায়ে ৬০ জন শিক্ষার্থী নিয়ে এই পাঠক্রম শুরু হবে।

 পাশাপাশি, টেপানিয়ায় প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক স্থায়ী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের কাজও দ্রুত শুরু হচ্ছে। 

টেপানিয়ায় গড়ে উঠবে অত্যাধুনিক স্থায়ী ক্যাম্পাস, যা ভবিষ্যতে উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেরা আয়ুষ চিকিৎসা কেন্দ্র হয়ে উঠবে।

মুখ্যমন্ত্রী এবং ভারত সরকারের দূরদর্শী নেতৃত্বে এই প্রকল্প আগামী দিনে সমগ্র উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেরা আয়ুষ চিকিৎসা ও শিক্ষাকেন্দ্র হয়ে উঠবে।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram