BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

টেপানিয়া কৃষি মহকুমার কৃষকরা সঠিক সময়ে পাচ্ছে না সার । সরব হয়েছেন বামেরা

টেপানিয়া কৃষি মহকুমার কৃষকরা সঠিক সময়ে পাচ্ছে না সার । সরব হয়েছেন বামেরা

নিজস্ব প্রতিনিধি , বাগমা : 

গোমতী জেলার উদয়পুর টেপানিয়া কৃষি মহকুমাটি এক বিতর্কের কেন্দ্রবিন্দু তৈরি হয়ে রয়েছে গত ৮ মাস ধরে।

টেপানিয়া কৃষি তত্ত্বাবধায়ক অলকানন্দ মজুমদার এই দপ্তরের দায়িত্ব থাকার পর থেকে নানা বিতর্ক সৃষ্টি এবং কৃষকরা সময় মতো পাচ্ছে না কোন কৃষি সামগ্রী। এই নিয়ে ক্ষোভের আগুন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে কৃষকদের মধ্যে।

 সারা ভারত কৃষক সভা বাগমা অঞ্চল কমিটির একটি প্রতিনিধি দল স্থানীয় কৃষকদের কিছু দাবি সনদ নিয়ে এবার ডেপুটেশানে মিলিত হয়েছেন বাগমা সাবসিড স্টোরে।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

কৃষক সভার বাগমা অঞ্চল কমিটির নেতৃত্বরা জানান , টেপানিয়া কৃষি মহকুমা অফিস থেকে কৃষকদের মধ্যে সার বিলি বন্টন করার ক্ষেত্রে ব্যাপক দুর্বলতা রয়েছে ।

পাশাপাশি খরা মরশুমে প্রত্যেকটি পাম অপারেটরকে প্রয়োজন ভিত্তিক জল সেচ করার জন্য ব্যবস্থা করে দিতে হবে। ‌

 এছাড়া নালীয়া মুড়া বাঁধটি অতি দ্রুত সংস্কার করতে হবে। প্রত্যেক রাবার চাষীদের জন্য সরকারি মূল্যের সারের ব্যবস্থা করা ইত্যাদি ১০ দফা দাবি নিয়ে এই ডেপুটেশান।

 কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের বিরোধী দল বামেরা যেভাবে টেপানিয়া কৃষি মহকুমা নিয়ে সরব হয়েছে । যাতে করে কৃষি দপ্তরের ভূমিকা কতটুকু রয়েছে কৃষকদের জন্য তা রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে খোদ টেপানিয়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক অলকানন্দ মজুমদার।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

দপ্তরের আধিকারিকের গরিমশির কারণে কৃষকরা নানাভাবে সমস্যায় পড়ছে দিনের পর দিন। কৃষকদের সাথে সরাসরি কোন ধরনের যোগাযোগ নেই টেপানিয়া কৃষি মহকুমার।

এবার এমনটাই মনে করছে কৃষক মহল । এদিন বামেদের ডেপুটেশান ঘিরে ব্যাপক পুলিশে নিরাপত্তা মোতায়েন করা হয় বাগমায়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram