BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ড. আম্বেদকরকে স্মরণে গোমতীতে বিশেষ অনুষ্ঠান, নজর কাড়ল আয়োজকদের উদ্যোগ

ড. আম্বেদকরকে স্মরণে গোমতীতে বিশেষ অনুষ্ঠান, নজর কাড়ল আয়োজকদের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর :

গোটা দেশের সাথে ত্রিপুরাতেও পালন করা হয় ভারতের সংবিধান প্রণেতা ড:বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী ।

জেলার পাশাপাশি মহকুমা গুলিতেও অনুষ্ঠিত হয় জন্মজয়ন্তী অনুষ্ঠান । ভারতের সংবিধান প্রণেতা তথা ভারতরত্ন ড. ভীমরাও রামজি আম্বেদকরের ১৩৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে গোমতী জেলায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের উদ্যোগে উদয়পুরের গকুলপুরস্থিত পি.আর.টি.আই ১ নং হলে এই মহতী অনুষ্ঠানটি উদযাপিত হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

উদ্বোধনী ভাষণে অধ্যক্ষ শ্রী জমাতিয়া বলেন ,  দেশের প্রতি ড. বি. আর. আম্বেদকরের অনন্য অবদান এবং সমাজ সংস্কারে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করতে গিয়ে টেপনিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শ্রীমতী ঝর্ণা রানী দাস ও বিধায়ক জীতেন্দ্র মজুমদার বলেন, ড. আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও আম্বেদকর জির জীবন ও দর্শনের ওপর আলোকপাত করেন।

 এদিনের অনুষ্ঠানে ছিলেন, কাঁকড়াবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক, টেপনিয়ার বি.ডি.ও এবং উদয়পুরের মহকুমা শাসক সহ প্রমূখ।

 গোমতী জেলা তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সফল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হয়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram