BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ত্রিপুরার মাতাবাড়িতে হঠাৎ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা!

ত্রিপুরার মাতাবাড়িতে হঠাৎ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা!

নিজস্ব প্রতিনিধি , আগরতলা : 

ত্রিপুরার উদয়পুর মাতাবাড়িতে পুজো দেওয়ার জন্য রাজ্যে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ।

এদিন সকালে আগরতলা এয়ারপোর্টে দিল্লির মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ত্রিপুরার শাসকদল বিজেপির বিভিন্ন বিধায়ক এবং অন্যান্য মন্ত্রীরা ভিড় করে এয়ারপোর্টে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিজেপি সমর্থক এবং নেতৃত্বরা । পরে আগরতলা বিমানবন্দর থেকে সোজা উদয়পুর মাতার বাড়িতে চলে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী। ‌

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

মাতার বাড়িতে পৌঁছে প্রথমে মায়ের মন্দিরে পূজা অর্চনা করেন । পরে মন্দিরের পাশে থাকা মহাদেব মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী।

দিল্লির মুখ্যমন্ত্রীর মাতারবাড়ি সফরকে কেন্দ্র করে মাতারবাড়ি চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়।  মায়ের মন্দিরে পুজো দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা চলে যান সোজা আগরতলা।

 যেভাবে দিনের পর দিন উদয়পুর মাতার বাড়ি রাজ্য ছাড়িয়ে গোটা দেশের কাছে তার পরিচিতি লাভ করেছে।

তাতে করে আগামী দিন আরো ভিআইপি সংখ্যা বাড়তে পারে মাতা বাড়িতে এমনটাই মনে করছেন প্রশাসনিক মহল।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram