BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু, কলমচৌড়া থানায় বিক্ষোভে উত্তাল জনতা।

বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু, কলমচৌড়া থানায় বিক্ষোভে উত্তাল জনতা।

বক্সনগর প্রতিনিধি :-

কলমচৌড়া থানার অন্তর্গত মধ্যবক্সনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

বিএসএফের গুলিতে আহত যুবক রুবেল মিয়া (২৭) দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ দুপুর প্রায় ১১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়,গত ১৯ তারিখ সন্ধ্যা প্রায় ৬টার সময় আশাবাড়ি পুরাতন মসজিদ সংলগ্ন এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর জখম হন রুবেল মিয়া।আহত অবস্থায় প্রথমে তাঁকে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

Must Read ৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন ৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন

পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে আজ তাঁর মৃত্যু হয়।

আজ বিকেল প্রায় ৪টা ৩০ মিনিটে রুবেল মিয়ার মরদেহ বক্সনগরে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ।শত শত জনসাধারণ মৃতদেহ নিয়ে কলমচৌড়া থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হন।

বিক্ষোভকারীদের অভিযোগ,সীমান্তবর্তী এলাকায় প্রায় প্রতিদিনই বিএসএফের তাণ্ডবে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের দাবি,রাত হলেই যুবকদের হয়রানি,ক্যারাম খেলতে গেলে গুটি কেড়ে নেওয়া,এমনকি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটছে।

মৃত রুবেল মিয়ার পরিবার সূত্রে জানা যায়,তাঁর একটি ৬ বছরের কন্যা সন্তান রয়েছে। রুবেলের বাবা অভিযোগ করে জানান,সেদিন তাঁর ছেলে বাড়ি থেকে জিমে যাওয়ার কথা বলে বের হয়েছিল এবং নামাজ পড়ার কথাও জানিয়েছিল।

Also Read গাঁজা ভর্তি ট্রলি সহ সোনামুড়ার দুইজন সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ। গাঁজা ভর্তি ট্রলি সহ সোনামুড়ার দুইজন সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ।

 এরপরই এই মর্মান্তিক ঘটনার খবর আসে পরিবারের কাছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শচীমোহন দেববর্মা।

তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram