BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

নির্মাণস্থলে শ্রমিকের মৃত্যু, শ্রম দপ্তরের নজরদারি নিয়ে প্রশ্ন

নির্মাণস্থলে শ্রমিকের মৃত্যু, শ্রম দপ্তরের নজরদারি নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম:

সাব্রুমের কলাছড়া ভূরাতলী তাইমং পাড়ায় নির্মাণাধীন একটি গির্জায় কাজ করতে গিয়ে উঁচু থেকে পড়ে মৃত্যু হল আগরতলার মধ্যপ্রতাপগড় সুরেন্দ্রপল্লীর বাসিন্দা ৩৮ বছর বয়সী শ্রমিক সঞ্জয় দেবনাথের।

সোমবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি নির্মাণক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গির্জার ছাদের কাজ করার সময় হঠাৎউপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন সঞ্জয় দেবনাথ।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 সহকর্মীরা দ্রুত তাঁকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে মনুবাজার থানার পুলিশ। আগামীকাল ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।


এদিকে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শ্রম দপ্তরের নিয়মিত পরিদর্শন ও নিরাপত্তা বিধি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

তাঁদের দাবি, নির্মাণকাজে শ্রমিকদের জন্য হেলমেট, সেফটি বেল্ট, নিরাপত্তা জালসহ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং নিয়মিত পরিদর্শন করা হলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।  

বিভিন্ন নির্মাণস্থলে পর্যাপ্ত নজরদারির অভাব এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিয়মিত খতিয়ে না দেখার ফলেই এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়


 দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram